ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গুরুদয়াল সরকারি কলেজে বিশ্ব দর্শন দিবস উদযাপন: দর্শনের আলোয় একসঙ্গে চিন্তা ও কাজের আহ্বান ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা

পানির জন্য ইবিতে বিক্ষোভ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৯ সেপ্টেম্বর ২০১৮
  • ৫৭৩ বার

হাওর বার্তা ডেস্কঃ পানির সংকট সমাধানের দাবীতে রাতে হলের বাহিরে বিক্ষোভ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলের ছাত্রীরা। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে হল গেটে সামনে বিক্ষোভ করে তারা। পরে হল প্রভোস্ট প্রফেসর ড. মিজানুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে পানির স্থায়ী সমাধানের আশ্বাস দিলে তারা হলে ফিরে যায়।

হল সূত্রে জানা যায়, দীর্ঘ ২ মাস ধরে হলে চলছে পানি সংকট। বিষয়টি হল কতৃপক্ষকে জানালেও তারা কোন সমাধান করছে না। বর্তমানে পানির সংকট আরো তীব্র হয়েছে। দিনে দুই ঘন্টা পানি থাকে। যা দিয়ে ছাত্রীদের দৈনন্দিন কাজ শেষ হয় না। ছাত্রীরা জানায়, আমরা পানির সংকটের স্থায়ী সমাধন চাই। সম্পূর্ণ হলে পানির সমস্যা না থাকলেও পুরাতন ব্লকে রয়েছে তীব্র পানি সংকট। নতুন ব্লকে পানির সংকট নেই।

পরে ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক নাসিমুজ্জামান গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে রাত ১২টার দিকে হল প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমানের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ছাত্রীদের দাবি, দীর্ঘ ৪ দিন ধরে হলের উত্তর ব্লকে তীব্র পানি সংকট দেখা দিয়েছে। বিষয়টি একাধিক বার হল প্রশাসনকে জানানোর পরও কোন সমাধান হয়নি। ফলে হলের বাথরুম, গোসলসহ সংশ্লিষ্ট যাবতীয় কাজ করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের।

পানির সংকটের কারণে সময়মত আমরা প্রয়োজন মেটাতে পারছি না। হল প্রশাসন বিষয়টি নিয়ে কোন পদক্ষেপ না নেওয়ায় বাধ্য হয়ে বের হয়েছি।

এ বিষয়ে দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমান জানান, সকাল থেকে কাজ শুরু হবে। আশা করছি, ১দিনের মধ্যেই সমস্যা সমাধান হয়ে যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গুরুদয়াল সরকারি কলেজে বিশ্ব দর্শন দিবস উদযাপন: দর্শনের আলোয় একসঙ্গে চিন্তা ও কাজের আহ্বান

পানির জন্য ইবিতে বিক্ষোভ

আপডেট টাইম : ১২:৩৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৯ সেপ্টেম্বর ২০১৮