ঢাকা ০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে

স্মার্টওয়াচের জন্য নতুন প্রসেসর স্ন্যাপড্রাগন ৩১০০

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ সেপ্টেম্বর ২০১৮
  • ৪৫৯ বার

হাওর বার্তা ডেস্কঃ চিপ নির্মাতা প্রতিষ্ঠান কোয়ালকম স্মার্টঘড়ির জন্য নতুন প্রসেসর উন্মোচন করেছে। এই চিপসেটটির নাম ‘স্ন্যাপড্রাগন ওয়্যার ৩১০০’। এই চিপসেটটি কম শক্তি ব্যয় করবে, এর ফলে স্মার্টওয়াচের ব্যাটারির আয়ু বাড়িয়ে দেবে কয়েকগুণ। চিপসেটটি গুগল ওয়্যার ওস প্ল্যাটফর্মকে সাপোর্ট করবে।

মিলবে ব্লটুথ, ওয়াইফাই, জিপিএস, এনএফসি এবং ফোরজি এলটিই সুবিধা। চিপসেটে রয়েছে অ্যাড্রিনো ৩০৪ জিপিইউ এবং স্ন্যাপড্রাগন এক্স ফাইভ এলটিই মডেম। চলতি বছরের মধ্যেই নতুন ওয়্যার ৩১০০ চিপসেট চালিত স্মার্টওয়াচের দেখা মিলবে বাজারে। এরই মধ্যে হুয়াওয়ের সঙ্গে তা করতে কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি।

আগের কোয়ালকম স্ন্যাপড্রাগন ওয়্যার ২১০০ থেকে এই চিপসেট ২ থেকে ১২ ঘণ্টা বেশি ব্যাকআপ সুবিধা দিতে পারবে। ব্যাকআপের বিষয়টি নির্ভর করবে স্মার্টঘড়ির ডিসপ্লের সাইজ, ব্যাটারি ক্ষমতা ও কনফিগারেশনের ওপর।

উদাহরণ হিসেবে প্রতিষ্ঠানটি জানায়, এই চিপসেট চালিত কোনো ডিভাইসে ৪৫০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হলে ১৫ ঘণ্টার মতো ব্যাকআপ সুবিধা মিলবে। এদিকে চলতি বছর জুনে স্ন্যাপড্রাগন ওয়্যার ২৫০০ বাজারে উন্মোচন করেছিল কোয়ালকম।

শিশুদের ব্যবহারের জন্য চিপসেটটি বিশেষভাবে তৈরি করা হয়েছিল। এটি ২১০০ থেকে ১৪ শতাংশ বেশি দ্রুত কাজ করতে সক্ষম। তবে এটি স্ন্যাপড্রাগন ওয়্যার ৩১০০ থেকে কম শক্তিশালী। সূত্র: জিএসএমএরিনা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে

স্মার্টওয়াচের জন্য নতুন প্রসেসর স্ন্যাপড্রাগন ৩১০০

আপডেট টাইম : ০৬:৩৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ সেপ্টেম্বর ২০১৮