ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

শাকিবের এমন আচরণে ছিঃ ছিঃ করছে মিডিয়া পাড়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০০:২৬ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০১৫
  • ৩৯৬ বার

শুক্রবার জুম্মার নামাজের পর দেশের জ্যেষ্ঠ বিনোদন সাংবাদিক মোহাম্মদ আওলাদ হোসেনের দ্বিতীয় জানাযার জন্য মরদেহ এফডিসি চত্বরে নিয়ে আসা হয়। প্রশাসনিক ভবনের সামেন প্রতিথযশা এই সাংবাদিককে ভালোবাসা আর অশ্রুজলে শেষ শ্রদ্ধা নিবেদন করেন মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং চলচ্চিত্র ব্যক্তিত্বরা।

শুক্রবার এফডিসিতে অবস্থান করেও দেশের জ্যেষ্ঠ বিনোদন সাংবাদিক মোহাম্মদ আওলাদ হোসেনের জানাজায় অংশ নেননি শাকিব খান। তবে এমন ঘটনা এবারই প্রথম নয়, এর আগেও খ্যাতিমান পরিচালক চাষী নজরুল ইসলামের জানাজাতেও শাকিব এমন করেছেন। দেশীয় চলচ্চিত্রের এ অপ্রতিদ্বন্দ্বী নায়ক একই সঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতিও।

দেশে থাকতে না পারায় নায়ক মান্নার স্ত্রী শেলী মান্না শোকবার্তা পাঠিয়ে সমবেদনা জানিয়েছেন। নায়ক অনন্ত জলিল ব্যবসায়িক কারণে দেশের বাইরে থাকায় তার ব্যক্তিগত সহকারী সজীবকে পাঠিয়েছেন। এবং নিজে ফেসবুকে শোক বানী দিয়েছেন। এছাড়া সাংস্কৃতিক অঙ্গনের প্রায় সব মানুষের ফেসবুক দেওয়াল হয়ে উঠেছিল যেন একটি শোক বই।

জানা যায়, শফিক হাসানের ‘ধূমকেতু’ সিনেমার শুটিং করছিলেন শাকিব খান। নির্মাতা শফিক হাসান শুটিং বন্ধ রেখে জানাজায় অংশ নিলেও শাকিব খান আসেননি। অথচ, ওই এফডিসিরই ২ নম্বর ফ্লোরের মেকআপ রুমে বসে অলস সময় পার করলেও দেখা দিলেন না শাকিব খান! শাকিবের এমন আচরণে হতবাক চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা

শাকিবের এমন আচরণে ছিঃ ছিঃ করছে মিডিয়া পাড়া

আপডেট টাইম : ১১:০০:২৬ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০১৫