ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

দি আমেরিকান ড্রিম’ নিয়ে পপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০১৫
  • ৪৫৮ বার

বড় পর্দায় কাজের ধারাবাহিকতায় আবারো নিয়মিত হয়ে উঠছেন চিত্রনায়িকা পপি। কিছুদিন আগে তিনি ‘সোনাবন্ধু’ চলচ্চিত্রের কাজ শুরু করেছেন। আরো নতুন বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজ করবেন তিনি। এর মধ্যে খুব শিগগিরই তিনি অভিনয় করতে যাচ্ছেন ‘দি আমেরিকান ড্রিম’ নামক ছবিতে। ছবির প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে। চলচ্চিত্রটির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করছেন এম জসীম উদ্দিন। গতকাল বিএফডিসিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আর এরইমধ্যে দিয়ে জানা যায় এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন পপি। চলচ্চিত্রটিতে অভিনয় প্রসঙ্গে পপি বলেন, ‘দি আমেরিকান ড্রিম‘ চলচ্চিত্রটির গল্প মূলত আমাকে ভীষণ আগ্রহী করে তুলেছে কাজটি করার জন্য। আমাদের দেশের অনেকেরই স্বপ্ন থাকে আমেরিকা যাবার। সেই স্বপ্নের গল্প নিয়েই মূলত এগিয়ে যাবে এ চলচ্চিত্রের গল্প। আমার চরিত্রের নাম বাঁধন। আশাকরি ভালো একটি চলচ্চিত্র হবে এটি। পপি জানান, শিগগিরই চলচ্চিত্রটির শুটিং শুরু হবে। পরিচালক জানান, মূলত ইংরেজি ভাষায় নির্মিত হবে এটি। পরবর্তীতে তা আবার বাংলায়ও ডাবিং করা হবে। এদিকে পপি জাহাঙ্গীর আলম সুমনের নির্দেশনায় ডিএ তায়েবের সঙ্গে অভিনয় করছেন ‘সোনাবন্ধু’ চলচ্চিত্রে। এই চলচ্চিত্রের কিছু দৃশ্যের চিত্রায়ণের কাজ এরইমধ্যে শেষ হয়েছে। তবে পরবর্তী শিডিউল এখনো চুড়ান্ত হয়নি। গত ঈদে পপি তিনটি নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছেন। পপি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র প্রয়াত আব্দুল্লাহ আল মামুনের ‘দুই বেয়াইয়ের কীর্তি’। এটি গত ২৯ মে মুক্তি পায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

দি আমেরিকান ড্রিম’ নিয়ে পপি

আপডেট টাইম : ০৯:২৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০১৫