ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

বিএনপি নয়াপল্টনে জনসভা করার অনুমতি পেয়েছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩০:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৯ অগাস্ট ২০১৮
  • ৪১৮ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামী ১ সেপ্টেম্বর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে জনসভা করতে পুলিশের মৌখিক অনুমতি পেয়েছে বিএনপি। ওই দিন বিকাল দুইটার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ জনসভা অনুষ্ঠিত হবে।

আজ বুধবার বিকালে এক ব্রিফিঙে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কথা জানান।

রিজভী বলেন, আমাদের দলের পক্ষ থেকে আজকে আবুল খায়ের ভুঁইয়া, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও আবদুস সালাম আজাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে গিয়ে আলাপ করেছেন। কথাবার্তার পর পুলিশ কমিশনার ১ সেপ্টেম্বর নয়াপল্টনে র কার্যালয়ের সামনে জনসভার মৌখিক অনুমতি দিয়েছেন।

রিজভী বলেন, পুলিশের অনুমতির পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠাবার্ষিকীর দিন সকাল ১১টায় দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের সময় এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে।

ব্রিফিঙে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, সহসভাপতি মীর হোসেন মীরু প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত

বিএনপি নয়াপল্টনে জনসভা করার অনুমতি পেয়েছে

আপডেট টাইম : ০৬:৩০:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৯ অগাস্ট ২০১৮