ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

ভারতের রাষ্ট্রপতির সাথে বিমান ও পর্যটনমন্ত্রীর সাক্ষাৎ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫২:৫১ অপরাহ্ন, সোমবার, ২৭ অগাস্ট ২০১৮
  • ৩২৯ বার

হাওর বার্তা ডেস্কঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল বলেছেন, বাংলাদেশে ছোট বড় প্রায় ৫০০ বুদ্ধিস্ট স্থাপনা আছে এবং বৌদ্ধধর্মের অন্যতম দীক্ষাগুরু অতীশ দীপংকরের জন্মস্থানও বাংলাদেশে। বাংলা সাহিত্যের আদি নিদর্শন ’চর্যাপদ’ হল বৌদ্ধধর্মের সাধকদের কথামালা। শনিবার বিকেলে নয়াদিল্লী রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সাথে এক সৌজন্য সাক্ষাতকালে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকালে তাঁরা একটি আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সম্পর্কোন্নয়ন, অর্থনৈতিক সমৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে পর্যটন খাতের কার্যকর ভূমিকার উপর গুরুত্বারোপ করে বলেন, উপমহাদেশে পর্যটনের বিকাশে রিলিজিয়াস ট্যুরিজম একটি অন্যতম অনুষঙ্গ হতে পারে। আর এ ক্ষেত্রে একসময়ে উপমহাদেশে প্রবলভাবে বিরজমান বৌদ্ধ ধর্মীয় হেরিটেইজ সাইটগুলো অন্যতম ট্যুরিস্ট সাইট হতে পারে।

রোববার বিকেলে বিমান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন। ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত ষষ্ঠ আন্তর্জাতিক বুদ্ধিস্ট সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে মন্ত্রী সেখানে অবস্থান করছেন। ২৩ আগস্ট শুরু হওয়া এ সম্মেলন রবিবার শেষ হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

ভারতের রাষ্ট্রপতির সাথে বিমান ও পর্যটনমন্ত্রীর সাক্ষাৎ

আপডেট টাইম : ১২:৫২:৫১ অপরাহ্ন, সোমবার, ২৭ অগাস্ট ২০১৮