ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

প্রতিবন্ধীদের মূল ধারায় আনতে প্রচেষ্টা আছে সরকারের’

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৬:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
  • ১৯৭ বার

সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রতিবন্ধীরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। প্রতিবন্ধীদের মূল ধারায় আনতে প্রচেষ্টা আছে সরকারের। সেই প্রচেষ্টার অংশ হিসেবে নীতিমালা ও আইন তৈরি করা হয়েছে।

শুক্রবার (২৬ এপ্রিল) শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় প্রথম আন্তর্জাতিক প্রতিবন্ধী শিল্প উৎসব ঢাকা-২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ঢাকা থিয়েটারের সভাপতি নাসিরউদ্দিন ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডেপুটি ব্রিটিশ হাইকমিশনার ম্যাট ক্যানেল।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, যারা প্রতিবন্ধিতায় আক্রান্ত, তারা শারীরিক-মানসিক নানা ধরনের সমস্যার শিকার হলেও বুদ্ধি ও মননশীলতায় স্বাভাবিক মানুষদের মতোই শুধু নয়, বরং সৃজনশীলতা অনেক ক্ষেত্রে বেশি

মন্ত্রী আরও বলেন, প্রতিবন্ধিতার শিকার যে শিশুরা, তারা যেন সাধারণভাবে সবার সাথে শিক্ষা গ্রহণ করতে পারে, সে ব্যবস্থা তৈরি করতে চাই। যাদের পক্ষে একেবারেই সম্ভব নয়, তাদের জন্য বিশেষ ব্যবস্থা করার চেষ্টা করব। সবার মতোই তাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য ক্রীড়া ও সংস্কৃতি চর্চার ব্যবস্থা করা প্রয়োজন। এটা সবার মতো তাদের জন্যও অপরিহার্য।

পরে মন্ত্রী আন্তর্জাতিক প্রতিবন্ধী শিল্প উৎসব ঢাকা-২৪ এর উদ্বোধন ঘোষণা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

প্রতিবন্ধীদের মূল ধারায় আনতে প্রচেষ্টা আছে সরকারের’

আপডেট টাইম : ১১:০৬:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪