ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

ঢাবিতে হাতে আঁকা বঙ্গবন্ধুর ৪৩ ফুট উচ্চতার প্রতিকৃতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১১:১২ অপরাহ্ন, বুধবার, ১৫ অগাস্ট ২০১৮
  • ৪৬৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাতে আঁকা বঙ্গবন্ধুর ৪৩ ফুট উচ্চতার প্রতিকৃতি উন্মুক্ত করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ চারুশিল্পী সংসদ এ প্রতিকৃতি এঁকেছে।

প্রতিকৃতিটি লম্বায় ৪৩ ফুট এবং প্রস্থে ৩৪ ফুট। প্রতিকৃতিটির পাশে লেখা রয়েছে ‘যতকাল রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান, ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান।’

দেড়শ শিল্পীর সার্বিক তত্ত্বাবধায়নে ৩০ জন শিল্পীর রঙতুলির ছোঁয়ায় অঙ্কিত হয়েছে এ প্রতিকৃতি। শিল্পীরা ১৫ দিন ধরে নিরলস পরিশ্রমের মধ্যদিয়ে এ বিশাল কর্মযজ্ঞটি সম্পাদন করেছেন। এটি শুধু আকারে বড় নয় এটি সর্ববৃহৎও।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে মঙ্গলবার বিকাল ৪টার পর থেকেই দৃশ্যমান হয়ে যায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিটি। যার উদ্বোধন করেন বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, শিল্পী হাশেম খান, শাহাবুদ্দিন আহমেদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী।

চারুশিল্পী সংসদের সভাপতি অধ্যাপক জামাল আহমেদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক কামাল পাশা চৌধুরী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

ঢাবিতে হাতে আঁকা বঙ্গবন্ধুর ৪৩ ফুট উচ্চতার প্রতিকৃতি

আপডেট টাইম : ০৪:১১:১২ অপরাহ্ন, বুধবার, ১৫ অগাস্ট ২০১৮