ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

মদ খেয়ে মাতাল পাখি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪২:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৩ অগাস্ট ২০১৮
  • ৮২১ বার

হাওর বার্তা ডেস্কঃ মানুষকে মদ খেয়ে মাতলামি করতে দেখেছি আমরা। কিন্তু পাখিকে মদ খেয়ে মাতলামি করতে দেখেছে কি কেউ! এমনই অদ্ভুত ঘটনা ঘটেছে ইংল্যান্ডে।

সম্প্রতি ইংল্যান্ডে সিগাল নামক বহু পাখিকে বমি করতে ও সোজা পথে হাঁটতে গিয়ে টলতে দেখা গেছে। পশুপাখি নিয়ে কাজ করেন তারা ধারণা করছেন, পাখিগুলো হয়তো মদ তৈরির কোনো কারখানার বর্জ্য থেকে মদ খেয়েছে। ইন্ডিপেন্ডেন্ট সূত্রে এসব তথ্য জানা যায়।

পশুদের সুরক্ষায় কাজ করা সংগঠন ‘দ্য আরএসপিসিএ’ এসব পাখিদের বিষয়ে বেশ কিছু টেলিফোন পেয়েছে। শেষে তারাও উপসংহারে পৌঁছেছে, আশপাশের মদ তৈরির কোনো কারখানার বর্জ্য থেকে হয়তো তারা মদ খেয়েছে। ডেভন, ডরসেট এবং সমারসেটের সৈকতে বহু পাখিতে মরে পড়ে থাকতে দেখা গেছে আর অনেক পাখিকে গুরুতর অসুস্থ দেখা গেছে।

আরএসপিসিএ বলছে, অতিরিক্ত মদ্যপানে মানুষের যা হয় এ পাখিগুলোর ক্ষেত্রেও তাই হয়েছে। পাখিগুলোকে দেখে মনে হচ্ছে, সব কিছু বুঝতে তাদের কষ্ট হচ্ছে আর সোজা হয়ে থাকতে সমস্যা তো হচ্ছেই।

আরএসপিসিএ’র এক কর্মকর্তা বলছেন, প্রথমে মনে হয়েছিল পাখিগুলো হয়তো ব্যাকটেরিয়াজনিত কোনো রোগে আক্রান্ত। পরে দেখা গেল বমি করার পর পাখিগুলো সুস্থ হয়ে উঠছে। বেশিরভাগ পাখি এখন সুস্থ বলে জানিয়েছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

মদ খেয়ে মাতাল পাখি

আপডেট টাইম : ০৬:৪২:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৩ অগাস্ট ২০১৮