ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

আবর্জনা সাফাইকর্মী কাক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৯:১৯ অপরাহ্ন, সোমবার, ১৩ অগাস্ট ২০১৮
  • ৪৭০ বার

হাওর বার্তা ডেস্কঃ ফ্রান্সের পশ্চিমাঞ্চলে একটি থিম পার্কে বুদ্ধিমান ছয় পাখিকে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিভিন্ন ধরনের ময়লা-আবর্জনা পরিষ্কার করে পার্ককে ফিটফাট রাখাই এদের কাজ।

বিবিসি জানায়, প্যু দু ফ্যু নামক ওই থিম পার্কে নিযুক্ত কাকগুলোকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে সিগারেটের টুকরা, ছোটখাটো আবর্জনা সংগ্রহ করার জন্য। তারা ময়লাগুলো সংগ্রহ করে একটি বাক্সে জমা করে, আর কঠিন এই কাজের বিনিময়ে পারশ্রমিক হিসেবে পায় পর্যাপ্ত খাবার।

পরিচ্ছন্নতাকর্মী প্রথম দলের কাকেরা এরই মাঝে তাদের বরাদ্দ করা পদ অনুসারে দায়িত্ব পালন করতে শুরু করেছে। বাকিরা গতকাল রোববার কাজে যোগ ছিয়েছে। পার্কের প্রধান নিকোলাস দে ভিলিয়ার্স সংবাদ সংস্থা এএফপিকে জানান, এই পাখিদের কেবল উদ্যান এলাকা পরিচ্ছন্ন রাখার উদ্দেশ্যেই নিয়োগ দেওয়া হয়নি, কারণ সাধারণত দর্শকরাই পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে সাবধানী।

‘প্রকৃতি নিজেই আমাদের শেখাতে পারে চারপাশের যত নেওয়ার ব্যাপারে’-মানুষকে এই জিনিসটা বোঝানোর জন্যই মূলত এদের নিযুক্ত করা হয়েছে বলে উল্লেখ করেন নিকোলাস। পার্কপ্রধান আরো বলেন, দাঁড়কাক ও ডোমকাক গোত্রের এই পাখিগুলো ‘বিশিষ্ট বুদ্ধিমান’ পাখি, এবং এরা ‘খেলার ছলে মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করতে ভালোবাসে।’

পাখিদের বুদ্ধিমত্তার এটিই প্রথম কোনো উদাহরণ নয়। এর আগেও চলতি বছরের শুরুতে বিজ্ঞানীরা প্রমাণ করেছিলেন, সমস্যা সমাধানের ব্যাপারে কাকের এক ধরনের সক্ষমতা আছে।

বিশেষ এক ধরনের মেশিন, যেখানে নির্দিষ্ট আয়তনের টোকেন জমা দিলে খাবার পাওয়া যায়। বিজ্ঞানীরা লক্ষ করেন, কাকেরা সেটি মনে রাখতে পারে এবং খাবার সংগ্রহের উদ্দেশ্যে সেই আয়তন অনুসারে মেশিনে টোকেন জমা দিতে পারে। শুধু তাই নয়, কোনো টোকেনের আয়তন যদি বড় হয়, তাহলে সেটি ঠোঁট ও নখ দিয়ে ছিঁড়ে প্রত্যাশিত আয়তনে নিয়ে আসতেও সক্ষম তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

আবর্জনা সাফাইকর্মী কাক

আপডেট টাইম : ০৩:৫৯:১৯ অপরাহ্ন, সোমবার, ১৩ অগাস্ট ২০১৮