ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

আশা করি সালাহ উদ্দিন কাদের চৌধুরী ন্যায় বিচার পাবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০১৫
  • ৩৬৬ বার

মানবতাবিরোধী অপরাধে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির দণ্ড বহাল রেখে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর আজ আনুষ্ঠানিকভাবে এক প্রতিক্রিয়ায় বিএনপি আশাবাদ ব্যক্ত করে বলেছেন, রিভিউতে তিনি ন্যায় বিচার পাবেন। শুক্রবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের জবাবে এই আশাবাদের কথা শোনান দলটির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।

প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন কাদের চৌধুরী (সাকা চৌধুরী)কে ফাঁসির আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। পরবর্তিতে আপিল বিভাগে এই রায় বহাল থাকে। সম্প্রতি আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ও প্রকাশ হয়েছে। এরই মধ্যে জারি করা হয়েছে মৃত্যুপরোয়ানা। এখন ফাঁসির দণ্ড কার্যকরের ধাপগুলো সরকার যখন একে একে সম্পন্ন করছে ঠিক তখনই বিএনপির মুখপাত্র এ মন্তব্য করলেন।

নিয়ম অনুযায়ি রায়ের কপি হাতে পাওয়ার ১৫দিনের মধ্যে তিনি এই রায়ের বিরুদ্ধে রিভিউ করার সুযোগ পাবেন।

সাকা চৌধুরীর বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারির বিষয়ে প্রশ্ন করলে রিপন বলেন, “বিষয়টি এখনো বিচারাধীন। এছাড়া উনি (সাকা) রিভিউ করবেন। আশা করি রিভিউতে ন্যায় বিচার পাবেন। আর পরবর্তিতে দলের শীর্ষ নেতারা তার বিষয়ে প্রতিক্রিয়া জানাবেন। আর এই বিচারের বিষয়ে আমরা এখনো আগের অবস্থানেই আছি।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

আশা করি সালাহ উদ্দিন কাদের চৌধুরী ন্যায় বিচার পাবে

আপডেট টাইম : ০৯:২৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০১৫