ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

নিষিদ্ধ হচ্ছেন মৌসুমী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০১৫
  • ৩৭৯ বার

একটি টিভি চ্যানেলে বাংলাদেশের নৃত্যপরিচালকদের নিয়ে বেফাঁস মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন লাক্স সুন্দরী মৌসুমী হামিদ। এর ফলে চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতি হতে এই নায়িকাকে নিষিদ্ধের দাবী জানানো হতে পারে বলে গুঞ্জন রটেছে।

সূত্রের খবর, আগামী এক সপ্তাহের মধ্যে পরিচালক সমিতি এবং প্রযোজক সমিতিতে মৌসুমীকে বয়কট করার আবেদন জানিয়ে অফিসিয়ালি চিঠি দেবে নৃত্য পরিচালক সমিতি।

মৌসুমীর বিরুদ্ধে অভিযোগ, ঈদের আগে তিনি বেসরকারী একটি টেলিভিশনে সাক্ষাতকারে বাংলাদেশের নৃত্য পরিচালকদেরকে নিয়ে কিছু আপমানজনক মন্তব্য করেছেন। এজন্যই তারা এই সিদ্ধান্ত নিতে যাচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন কোরিওগ্রাফার জানান, ‘মৌসুমী হামিদ ওপার বাংলার নৃত্য পরিচালকদের দালালি করছেন। নেশার ঘোরে থেকে তিনি নিজের বাবাদেরকেই ছোট করছেন।’

নৃত্য পরিচালক সমিতির সেক্রেটারী এমদাদুল হক খোকন জানিয়েছেন, ‘মৌসুমী যে সাক্ষাতকারটি দিয়েছেন সেটার ফুটেজ আমাদের কাছে এসে পৌঁছায়নি। তাই অফিসিয়ালি কোনো সিদ্ধান্ত নিতে পারিনি এখনো। কোরিওগ্রাফার ইরানকে দায়িত্ব দেওয়া হয়েছে মৌসুমীর ওই সাক্ষাতকারের ফুটেজ আনার জন্য। আশা করছি দু’একদিনের মধ্যেই ফুটেজটি আমারদের হাতে এসে পৌঁছাবে। সেখানে মৌসুমী যদি এমন কোনো মন্তব্য করে থাকেন তাহলে তার বিরুদ্ধে আমরা কঠোর সিদ্ধান্ত নেব।’

মৌসুমী হামিদ সম্প্রতি সাফি উদ্দিন সাফির ‘ব্ল্যাকমানি’ ছবির মাধ্যমে প্রথমবারের মতো বানিজ্যিক ছবিতে দর্শকদের সামনে হাজির হয়েছেন। ছবিটিতে মৌসুমীর সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন সাইমন সাদিক। সূত্র: ঢালিউড২৪

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

নিষিদ্ধ হচ্ছেন মৌসুমী

আপডেট টাইম : ০৫:০৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০১৫