ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

অভিনেত্রী শ্রীলেখাকে অশ্লীল এসএমএস, শ্রীঘরে তরুণী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০২:২০ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০১৫
  • ৫৪৯ বার

অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে অশ্লীল এসএমএস পাঠানোর অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করল সোনারপুর থানার পুলিশ৷ বুধবার রাতে যাদবপুর এলাকার বিজয়গড় থেকে অ্যানি সিং ওরফে অনিতা নামে ওই মহিলাকে গ্রেফতার করে পুলিশ৷ শ্রীলেখার অভিযোগ, মাসখানেক ধরেই একটি নির্দিষ্ট নম্বর থেকে নানারকম অশ্লীল এসএমএস আসছে তাঁর ফোনে৷ এই অভিযোগ জানিয়ে গত রবিবার সোনারপুর থানায় ডায়েরি করেন তিনি৷ পুলিশকে তিনি জানান, বারবার বারণ করা সত্ত্বেও এসএমএস আসা বন্ধ হয়নি৷ সেই এসএমএস-এ কখনও অভিনেত্রীকে চুম্বনের প্রস্তাব, কখনও তাঁর সঙ্গে একান্তে সময় কাটানো, কখনওবা তাঁকে নিয়ে বাইরে ঘুরতে যাওয়ার কথা এসএমএস-এ বলা হয়েছে৷ আর এতে অত্যন্ত অসম্মানিতবোধ করেছেন অভিনেত্রী৷ বেশ কয়েকদিন ধৈর্য ধরার পর অবশেষে পুলিশের দ্বারস্থ হন তিনি৷শ্রীলেখা জানিয়েছেন, “নানা সময়েই ভক্তরা ফোন করে কথা বলেন৷ কাজের প্রশংসা করেন। কিন্তু এই মহিলা প্রথমদিন ভোর সাড়ে পাঁচটায় ফোন করেন৷ বিষয়টিকে তেমনভাবে গুরুত্ব দিইনি৷ কারণ ওই মহিলাকে অন্ধ ভক্তই ভেবেছিলাম৷ কিন্ত্ত তার পর থেকেই বারবার ফোন করা শুরু করেন ওই মহিলা৷” শ্রীলেখার কথায়, “বিরক্ত হয়ে ওই মহিলার নম্বরটি ব্লক করে দিলেও দিনে ১৫০-২০০টি অশ্লীল এসএমএস করতেন তিনি৷ এতেই শেষ নয়৷ ওঁর নম্বরটি ব্লক করে দেওয়ায় রাস্তাঘাটের যাঁর-তাঁর মোবাইল ফোন থেকে আমাকে ফোন করা শুরু করেন তিনি৷ বিরক্ত হয়ে একসময় আমি অন্য নম্বরই ধরা বন্ধ করে দিয়েছলাম৷ কিন্ত্ত এতে কাজের ক্ষতি হওয়ায় বাধ্য হয়ে পুলিশে অভিযোগ করি৷”
অভিনেত্রীর অভিযোগ পেয়ে, পুলিশ ওই নম্বরটির সূত্র ধরে অভিযুক্তর খোঁজে তল্লাশি শুরু করে৷ নম্বরটি টাওয়ার লোকেশন দেখে জানতে পারে বিজয়গড় এলাকা থেকে ওই এসএমএসগুলি করা হচ্ছে৷ এরপর বুধবার রাতে সেখানে পৌঁছে হতবাক হয়ে যায় পুলিশের দলটি৷ পুলিশের ধারণা ছিল কোনও পুরুষ এই ধরনের আচরণ করছেন। কিন্তু অভিযুক্তর খোঁজে গিয়ে দেখা যায় এক মহিলার মোবাইল থেকে ওই এসএমএসগুলি করা হত৷ তবে পুলিশ দেখছে ওই মহিলাই এই এসএমএসগুলি পাঠিয়েছেন নাকি তাকে সামনে রেখে অন্য কেউ এর পিছনে রয়েছে৷
মাঝেমধ্যেই বিভিন্ন্ অভিনেত্রীর মোবাইলে অশালীন এসএমএস বা কুরুচিপূর্ণ ছবি পাঠানো অভিযোগ আগেও উঠেছে৷ এবার অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে এ ধরনের এসএমএস পাঠানোর অভিযোগে টালিগঞ্জ পাড়া রীতিমতো তোলপাড়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা

অভিনেত্রী শ্রীলেখাকে অশ্লীল এসএমএস, শ্রীঘরে তরুণী

আপডেট টাইম : ১২:০২:২০ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০১৫