ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

বড় কিছু ঘটার আগেই ঘরে ফিরে যাও : স্বরাষ্ট্রমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অগাস্ট ২০১৮
  • ৩৪২ বার

হাওর বার্তা ডেস্কঃ বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দেশজুড়ে চলা আন্দোলনে একটি স্বার্থান্বেষী মহল সুযোগ নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

মন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রদল ও শিবির নেতাদের এ বিষয়ে উসকানি দিতে দেখা গেছে। তাই বড় কিছু ঘটে যাওয়ার আগে আন্দোলনরত কোমলমতি শিক্ষার্থীদের এখনই ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছি।

মন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীরা ফিরে গেলে পরবর্তীতে তাদের কোনো ধরনের হয়রানি করা হবে না। এমনকি তাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো ধরনের শাস্তি কিংবা ছাড়পত্র না দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হবে।

তিনি বলেন, শিক্ষার্থীরা ঘরে ফিরে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত হবে বলে আশা করছি। সন্তানরা যেন রাজপথে না নামে সেজন্য অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি। নিরাপত্তা বাহিনী ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করছে। অন্তর্ঘাতমূলক কোনো ঘটনা ঘটলে তার দায় আইনশৃঙ্খলা বাহিনী নিতে পারবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ৯ দফা দাবি বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। পর্যায়ক্রমে সেগুলো বাস্তবায়ন করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

বড় কিছু ঘটার আগেই ঘরে ফিরে যাও : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ১০:৫৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অগাস্ট ২০১৮