ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

দুর্লভ আবাসিক পাখি ‘কালাপিঠ-চেরালেজি’

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৩০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অগাস্ট ২০১৮
  • ৫৮৪ বার

হাওর বার্তা ডেস্কঃ পড়ন্ত দুপুর। রোদ তার তীব্রতা নিয়ে গ্রাস করে রেখেছে চারপাশ। এর মাঝে পাখিদের অপূর্ব ডাকাডাকি। অদূরবর্তী জলাশয়ের কিনারে শরীরে কালো-সাদা রং নিয়ে একটি পাখি তার নিজের খাদ্য অনুসন্ধানে ব্যস্ত। মাটিতে কয়েকটি ঠোকর দিয়েই আবার এদিক-ওদিক পর্যবেক্ষণের পালা।

এভাবে কিছুটা সময় কাটানো পর নিজের ডানা দুটোকে বাতাসে মেলে ধরে। হারিয়ে যায় প্রকৃতির এই প্রান্ত থেকে। আবার হয়তো কোনো সময় কোনো দিন একই স্থানে খাদ্যসন্ধানে ফিরে আসবে। পাখিদের এমন যখন-তখন হুটহাট ছুটে চলা নিজের চারিত্রিক বৈশিষ্ট্যের এক চঞ্চল সংমিশ্রণ।

এ পাখিটির নাম ‘কালোপিঠ চেরালেজি’। তবে কালোপিঠ-চেরারেজ বলেও কোনো কোনো বইতে এর নাম উল্লেখ করা রয়েছে। এর ইংরেজি নাম Black-backed Forktail এবং বৈজ্ঞানিক নাম Enicurus immaculatus। দৈর্ঘ্য ২৫ সেন্টিমিটার। এরা লম্বা ও সরু আকারের পতঙ্গভুক পাখি। পাখি বিষয়ক আলোকচিত্রী আবু বকর সিদ্দিক এ ছবিটি তুলেছেন।  Related imageএ পাখিটি সম্পর্কে পাখি বিষয়ক লেখক ও গবেষক অধ্যাপক আ ন ম আমিনুর রহমান বলেন, কালোপিঠ চেরালেজি দুর্লভ আবাসিক পাখি। এরা দেখতে আকারে অনেকটা দোয়েলের মতো। চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের চিরসবুজ বনের জলাশয় বা ঝিরি-ছড়া-ঝরনার আশপাশে ঘুরে বেড়াতে দেখা যায়।

এদের শারীরিক বর্ণনায় তিনি জানান, এদের রয়েছে দীর্ঘলেজ । মাথা, গলা ও পিঠ কালো। কপাল সাদা। বুক ও পেট সাদা এবং চোখ বাদামি। এদের চঞ্চু সাদা।

কালোপিঠ চেরালেজি পাখিটি পানিতে থাকা পাথর-ইট ও পাড়ে দাঁড়িয়ে একা খাবার খোঁজে। পানির পোকা ও কেঁচো তার খাদ্য তালিকায় রয়েছে। এদের পাহাড়ি ছড়া বা জলাশয়ের ধারে একা বা জোড়ায় ঘুরে বেড়াতে দেখা যায় বলে জানান অধ্যাপক আ ন ম আমিনুর রহমান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

দুর্লভ আবাসিক পাখি ‘কালাপিঠ-চেরালেজি’

আপডেট টাইম : ০১:৩০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অগাস্ট ২০১৮