ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

বিসিএস পুলিশ ও শিক্ষায় নিয়োগ পেলেন কিশোরগঞ্জের অষ্টগ্রামের লিংকন ও শাকিল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অগাস্ট ২০১৮
  • ৬৪৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ৩৬তম বিসিএস পরীক্ষায় (পুলিশ ও সাধারণ শিক্ষা) ক্যাডারে সহকারি পুলিশ সুপার (এএসপি) ও প্রভাষক হিসেবে নিয়োগ পেয়েছেন কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কৃতি সন্তানদ্বয়-মোস্তাফিজুর রহমান লিংকন ও শাকিল সরকার।

গত মঙ্গলবার (৩১ জুলাই) বিকালে জনপ্রশাসন মন্ত্রণালয় বিসিএস (পুলিশ ও সাধারণ শিক্ষা) ক্যাডারে এএসপি পদে মোস্তাফিজুর রহমান লিংকন ও প্রভাষক পদে শাকিল সরকারসহ বিভিন্ন ক্যাডারে মোট ২, ২০২ জনকে নিয়োগ দিয়ে চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

মোস্তাফিজুর রহমান লিংকনের গ্রামের বাড়ি উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়নের রথানী গ্রামে। তার পিতার নাম আক্কাছ মিয়া ও মাতা ছালেহা বেগম। লিংকন বাঙ্গালপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত সবধর মিয়ার নাতি।

২০০৮-০৯ সেশনের ছাত্র হিসেবে লিংকন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে অনার্স ও মাষ্টার্স সম্পন্ন করেন। এর আগে তিনি বাঙ্গালপাড়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও সরকারি গুরুদয়াল কলেজ, কিশোরগঞ্জ থেকে এইচএসসি পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ন হন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় লিংকন সাংবাদিককে বলেন, “জীবনের লক্ষ্য ছিল পুলিশ অফিসার হব, সেটি হতে পেরেছি। আমার এ সফলতায় যাদের অবদান রয়েছে তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

শাকিল সরকারের পিতা আব্দুল আউয়াল সরকার ও মাতা হালিমা সরকার। গ্রামের বাড়ি উপজেলার দেওঘর ইউনিয়নের সরকারবাড়ি।

শিক্ষা জীবনে তিনি ২০০৮-০৯ সেশনের ছাত্র হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে অনার্স ও মাষ্টার্স সম্পন্ন করেছেন।

শাকিল এসএসসি পাশ করেছেন অষ্টগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ও কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করেছেন ঢাকার নটরডেম কলেজ থেকে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শাকিল সাংবাদিককে বলেন, “আমি অনেক খুশি। তবে আমার পছন্দ প্রশাসন ক্যাডার। সেটি পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাব ইনশাল্লাহ।”

উল্লেখ্য, ২০১৫ সালের ৩১ মে ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। দুই লাখের বেশি পরীক্ষার্থী এতে অংশ নেন। ২০১৬ সালের সেপ্টেম্বরে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। মৌখিক পরীক্ষা শেষ হয় ২০১৭ সালের জুনে।

গত বছরের ১৭ অক্টোবর ২,৩২৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করে বিপিএসসি। মঙ্গলবার ২,২০২ জন প্রার্থীকে নিয়োগের সুপারিশ করে চুড়ান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আগামী ৩রা সেপ্টেম্বরের মধ্যে ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় এসব কর্মকর্তাদের পদায়ন করবে বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

বিসিএস পুলিশ ও শিক্ষায় নিয়োগ পেলেন কিশোরগঞ্জের অষ্টগ্রামের লিংকন ও শাকিল

আপডেট টাইম : ১২:৫০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অগাস্ট ২০১৮