ঢাকা ০৭:০১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

আরও কয়েকদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৮:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুলাই ২০১৮
  • ৪২৪ বার

হাওর বার্তা ডেস্কঃ মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ সারাদেশে চলমান বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে অতি ভারী বর্ষণের কারণে সিলেট ও চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ আরিফ হোসেন বলেন মৌসুমী বায়ুর প্রভাবে চলমান বর্ষণ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। তবে আগামী শুক্রবার থেকে বর্ষণের মাত্রা কমাতে শুরু করার সম্ভাবনা রয়েছে। এছাড়াও সিলেট ও চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে। গতকাল ঢাকায় ৩৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কক্সবাজারে ১৮১ মিলিমিটার। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়াও দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় থাকার পাশাপাশি সেটা উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

আরও কয়েকদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা

আপডেট টাইম : ১১:২৮:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুলাই ২০১৮