ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

পৃথিবীর অদ্ভুত কয়েকটি সাগরপাড়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪১:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৩ জুলাই ২০১৮
  • ৫৯৯ বার

হাওর বার্তা ডেস্কঃ আগ্নেয়গিরির আভা! আয়ারল্যান্ডের এই অন্যরকম সমুদ্র সৈকতের ভিত্তি বহু বছরের পুরনো জমে থাকা আগ্নেয়গিরির লাভা। নাম ‘জায়ান্টস কজওয়েবিচ’। বহু বছর বললেও অনেক কম বলা হয়। এর ইতিহাস ৫ কোটি বছর আগের। এত সময় ধরে স্তরে স্তরে আগ্নেয়গিরির গলিত লাভা জমে একধরনের শক্ত ভূতল তৈরি হয়েছে সেখানে।

 হাজার হাজার ঝিনুক অস্ট্রেলিয়ার শার্ক বে’র পাশে আছে ‘শেল বিচ’ নামের এই সাগরপাড়। সেখানকার পানি এতই লবণাক্ত যে, শামুকের মতো প্রাণীদের জন্য সেখানে বেঁচে থাকা মুশকিল। এ কারণে সেখানে গেলে চোখে পড়বে স্তূপের মতো পড়ে থাকা শামুকের খোল। তাই বালি নয়, হাজার হাজার ঝিনুকের ওপরে দাঁড়িয়ে থাকতে হবে এ সমুদ্রতটে। সেখানে গেলে তাই মনে পড়ে যেতে পারে ‘ওই ঝিনুক ফোঁটা সাগর বেলায় আমার ইচ্ছে করে, আমি মন ভেজাবো ঢেউয়ের মেলায়’ গানটি।

 বেগুণি রঙা বালি ‘পিফিফার পার্পল স্যান্ড বিচ’ নামটাতেই কিছুটা বোঝা যাচ্ছে, এর বিশেষত্ব কী হতে পারে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এই সাগরপাড়ের বালি অনেকটা বেগুণি রঙের। ফলে সন্ধ্যা গড়ানোর পর সেখানে তৈরি হয় ভিন্ন আবহ। চারপাশের পাহাড় ক্ষয়ের কারণে বালিতে জমতে থাকে ম্যাঙ্গানিজ গার্নেট নামক এক ধরনের উপাদান। সেজন্য সৈকতের বালি সোনালি না হয়ে ধারণ করেছে বেগুণি রঙ। দেখতে কিন্তু মনোরম আর শান্ত।

 চুনাপাথরের গুহায় লুকানো সৈকত পর্তুগালের আলগার্ভ উপকূলে অবস্থিত ‘বেনাজিল সি কেভ’কে বলা চলে গুহার মধ্যে লুকিয়ে থাকা সমুদ্র সৈকত। এই সাগরপাড়ে চোখে পড়বে বেশকিছু গুহা। সেগুলোর প্রতিটিই চুনাপাথর দিয়ে গঠিত। এসব অনায়াসে এসেছে সাগরের স্রোতের তোড়ে। এভাবেই তৈরি হয়েছে এমন কিছু সমুদ্র সৈকত।

 সাগরপাড়ে যেন ক্যাথেড্রাল গির্জা! স্পেনের রিবাদেও’র সম্মোহন জাগানিয়া এই সাগরপাড়ের নাম ‘দ্য বিচ অব দ্য ক্যাথেড্রালস’। এর গুহার দেয়ালগুলো দাঁড়িয়ে আছে ক্যাথেড্রাল গির্জার দেয়ালের মতো। প্রতিটিই যেন জ্যামিতিকভাবে পরিমাপ করে বানানো! হাজার হাজার বছর ধরে সাগরের স্রোত সাজিয়ে দিয়েছে এই আকার।

সূত্রঃ বাংলা ট্রিবিউন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

পৃথিবীর অদ্ভুত কয়েকটি সাগরপাড়

আপডেট টাইম : ১২:৪১:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৩ জুলাই ২০১৮