ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

অবশেষে ধরা পড়লেন নুসরাত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৩:১০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০১৫
  • ৫১৭ বার

বলিউডের গাওয়া-দ্য উইটনেস সিনেমায় অভিনয়ের কথা নিজে জানলেও দেশে কাউকে জানাননি নুসরাত ফারিয়া। খবরটি আরও পরে দেশের গণমাধ্যমকে দিতে চেয়েছিলেন তিনি। কিন্তু সেটি আর সম্ভব হলো না তার। ভারতীয় গণমাধ্যমে খবরটি প্রকাশ হওয়ার পর রীতিমতো হইচই পড়ে গেছে চারিদিকে।
অবশ্য নানান সময় আলোচনায় থাকা ফারিয়া নতুন বিতর্কের জন্ম দিয়েছেন বেশ কিছুদিন আগেই। সম্প্রতি ভারতীয় এক দৈনিককে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের চলচ্চিত্রশিল্প নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। বলেছিলেন ‘এদেশে ইন্ডাস্ট্রি বলতে নাকি টিভি ইন্ডাস্ট্রিকেই বোঝায়! তার এই বক্তব্যের পর নতুন করে সমালোচনায় পড়েন এই নায়িকা।
এদিকে, ঈদ-উল-আযহায় মুক্তি পাচ্ছে নুসরাত ফারিয়ার প্রথম সিনেমা আশিকি। আর তারই সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘যেখানেই আমি অভিনয় করি না কেন, একজন বাংলাদেশি হিসেবে আমি বাংলাদেশকেই উপস্থাপন করব। বাংলাদেশি হিসেবে এ আমার দায়।”
তবে গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সংবাদ সম্মেলনে দেশের চলচ্চিত্র নিয়ে করা মন্তব্যের ইস্যুটি তোলা হলে নুসরাত সেটি কৌশলে এড়িয়ে যান। তথ্যসূত্র: বিডি নিউজ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

অবশেষে ধরা পড়লেন নুসরাত

আপডেট টাইম : ১১:১৩:১০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০১৫