ঢাকা ০৪:০১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

আজও বেঁচে আছে নিউটনের মাথায় আপেল পড়া সেই গাছটি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জুন ২০১৮
  • ৪৩৪ বার

হাওর বার্তা ডেস্কঃ বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন। গ্রহ-নক্ষত্রের টানের মূল কারণ খুঁজে পেয়ে আবিষ্কার করেছিলেন মাধ্যাকর্ষণের সূত্র। কিন্তু এর নেপথ্যে ছিল একটি আপেল গাছ!

প্রায় সাড়ে ৩০০ বছর আগের কথা। একটি আপেল গাছের নিচে বসেছিলেন এই বিজ্ঞানী। তখন হঠাৎ একটি আপেল পড়ে তার মাথায়। চোখ খুলে যায় নিউটনের! মনের মধ্যে ঝলক দিয়ে ওঠে মাধ্যাকর্ষণের সারকথা। অবশ্য এই বিষয়টি নিয়ে বিতর্কও আছে বিজ্ঞানী মহলে।

তাদের দাবি, ওই এক মুহূর্তেই সূত্রটি নিউটন আবিষ্কার করেননি। এই ঘটনা নেহাতই জনশ্রুতি। কিন্তু উলটো দিকে একাধিক প্রমাণও রয়েছে এই গাছ থেকে আপেল পড়ার ঘটনার সপক্ষে।

সবচেয়ে বড় প্রমাণ গাছটি নিজেই! ১৬৬৬ সালের ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে সে বেঁচে রয়েছে আজও। ইংল্যান্ডের লিঙ্কনশায়রের উলসথর্প মানর গ্রামে ছিল স্যার আইজ্যাক নিউটনের বাড়ি। সেই বাড়ির সামনেই এখনও রয়েছে আপেল গাছটি।

গাছটির আপেলও গুণগতমানে অতি উৎকৃষ্ট। বিরল এই প্রজাতির নাম ‘ফ্লাওয়ার অব কেন্ট’। এই গাছ থেকেই ইংল্যান্ডের অন্যত্র নানা সময়ে চারা রোপণ করা হয়েছে নিউটনের স্মৃতিতে।

ভারতের পুনের ইন্টার-ইউনিভার্সিটি সেন্টার ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্সে আনা হয়েছিল এই গাছের চারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

আজও বেঁচে আছে নিউটনের মাথায় আপেল পড়া সেই গাছটি

আপডেট টাইম : ০৫:২২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জুন ২০১৮