ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

কিশোরগঞ্জের পাঁচ মাধ্যমিক বিদ্যালয় সরকারি হওয়ার চূড়ান্ত ধাপে রয়েছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুন ২০১৮
  • ৪২৩ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের পাঁচ উপজেলার পাঁচটি মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের চূড়ান্ত ধাপে রয়েছে। এজন্যে এই পাঁচটি মাধ্যমিক বিদ্যালয়ের তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। গত ১৪ই জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (মাধ্যমিক-১) সাখায়েত হোসেন বিশ্বাস স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

চিঠিতে কিশোরগঞ্জ জেলার পাঁচটিসহ তালিকাভুক্ত ৮৩টি মাধ্যমিক বিদ্যালয় সরকারিকরণের লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান জাতীয়করণের বিরুদ্ধে আদালতে কোন মামলা/অভিযোগ না থাকলে ৩০০ (তিনশত) টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে প্রতিষ্ঠান প্রধানের অঙ্গীকারনামা, প্রতিষ্ঠান প্রধানের জাতীয় পরিচয় পত্র ও এক কপি ছবিসহ ২১শে জুনের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে।

এছাড়া যে সকল প্রতিষ্ঠান জাতীয়করণের বিরুদ্ধে মামলা রয়েছে তাদের মামলা সংক্রান্ত তথ্যও পাঠাতে বলেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

জাতীয়করণের চূড়ান্ত ধাপে থাকা কিশোরগঞ্জের পাঁচটি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় হচ্ছে, বাজিতপুর উপজেলার বাজিতপুর আর. এন পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়, ভৈরব উপজেলার ভৈরব কে.বি পাইলট মডেল হাই স্কুল, হোসেনপুর উপজেলার হোসেনপুর মডেল পাইলট স্কুল এন্ড কলেজ, নিকলী উপজেলার নিকলী জি.সি পাইলট মডেল উচ্চ মডেল বিদ্যালয় এবং ইটনা উপজেলার মহেশ চন্দ্র মডেল শিক্ষা নিকেতন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

কিশোরগঞ্জের পাঁচ মাধ্যমিক বিদ্যালয় সরকারি হওয়ার চূড়ান্ত ধাপে রয়েছে

আপডেট টাইম : ০৩:৫৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুন ২০১৮