ঢাকা ০৯:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

মাঝ আকাশে নিখোঁজ সুষমা স্বরাজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ৪ জুন ২০১৮
  • ৬১১ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রায় ১৪ মিনিটের জন্য নিখোঁজ ছিল ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে বহনকারী একটি বিমান। তবে পরে নিরাপদেই গন্তব্যে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী।

গত শনিবার দুপুর ২টা ৮ মিনিটে পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে তিরুঅনন্তপুরম থেকে উড্ডয়ন করে ভারতীয় সেনাবাহিনীর বিশেষ বিমান ‘মেঘদূত’। মরিশাসের উদ্দেশ্যে বিমানটি যাত্রা করে। বিমান উড্ডয়নের পর তিরুঅনন্তপুরম এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) খবর পাঠিয়ে দেয় চেন্নাই ফ্লাইট ইনফরমেশন রিজিয়নকে (এফআইআর)। চেন্নাই থেকে খবর যায় মরিশাস এটিসির কাছে।

বিপত্তি বাধে ঘণ্টা আড়াই পরে। বিকেল ৪টা ৪৪ মিনিটে মরিশাস এটিসির সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় মেঘদূতের। মহাসাগরীয় অঞ্চলে যোগাযোগ ব্যবস্থার সমস্যার জন্য অনেক বিমানের ক্ষেত্রেই এমনটা ঘটে থাকে। এই এলাকায় কোনও বিমানের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে আধ ঘণ্টা অপেক্ষা করে তারপর সতর্কবার্তা জারি করে এটিসি।

কিন্তু ভিভিআইপির বিমান বলে দেরি করেনি মরিশাস। যোগাযোগ করেছে চেন্নাই এফআইআর এর সঙ্গে। চেন্নাই অবশ্য তাদের আশ্বস্ত করে জানিয়েছে, মরিশাসের আকাশসীমায় ঢোকার ঠিক পরেই কোনও কারণে বিমানটির সঙ্গে মরিশাস এটিসির সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তখন মলদ্বীপের মালে এটিসির সঙ্গে সংযোগ করেছিল মেঘদূত। ঠিক ১৪ মিনিট পরে সুষমার বিমান থেকে সংযোগ করা হয় মরিশাস এটিসির সঙ্গে। তার পরেই মরিশাসে নিরাপদে অবতরণ করে বিমানটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

মাঝ আকাশে নিখোঁজ সুষমা স্বরাজ

আপডেট টাইম : ০৩:৩৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ৪ জুন ২০১৮