ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

মিডিয়াকে পাশ কাটিয়েই দেশ ছেড়েছে বাংলাদেশ দল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৪:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ মে ২০১৮
  • ৩৫৯ বার

হাওর বার্তা ডেস্কঃ সিরিজটা আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-টুয়েন্টির। ভারতের দেরাদুনে হতে যাওয়া সেই সিরিজ সামনে রেখে অনেক বেশি আলোচনা হচ্ছিল রশিদ খানকে নিয়ে। যেন এক রশিদ খানই প্রতিপক্ষ টাইগারদের। গতকাল সোমবার আইপিএল খেলে ফিরে টি-টুয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান যা বললেন, তার সারমর্ম এই- মিডিয়াই রশিদ ভীতি তৈরি করছে। রশিদ খানকে নিয়ে কথা বলতে তাই তার একেবারেই আপত্তি।

এই ঘটনার পর বাংলাদেশ দলের ক্রিকেটাররা রশিদ খানকে নিয়ে কথা না বললে অস্বাভাবিক কিছু হতো না। কিন্তু আজ মঙ্গলবার টিম বাংলাদেশ দেরাদুনের উদ্দেশ্যে বিমানে উঠার আগে শুধু রশিদ খান নিয়ে নয়, মিডিয়ার মুখোমুখিই হলেন না কেউ। একরকম মিডিয়াকে পাশ কাটিয়েই দেশ ছেড়েছে বাংলাদেশ দল।

ভারতের দেরাদুনে ৩ জুন থেকে শুরু হবে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে তিন টি-টুয়েন্টি ম্যাচের সিরিজ। এদিন সকাল ১০টায় ক্রিকেটারদের বহনকারী বিমানটি ছেড়ে গেছে ঢাকা থেকে। বিমানবন্দরে সকাল থেকেই অপেক্ষায় ছিলেন সাংবাদিকরা। কিন্তু ক্রিকেটারদের কেউ এদিন আনুষ্ঠানিকভাবে মিডিয়ার মুখোমুখি হননি। দিল্লি হয়ে দেরাদুনে পাড়ি দেবেন বাংলাদেশ দলের সদস্যরা।

তবে একদিন আগেই আইপিএল খেলে ফেরা টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক সাকিব দলের সঙ্গী হননি। দুদিন পর যাবেন তিনি। বৃহস্পতিবার লর্ডসে বিশ্বএকাদশের বিপক্ষে খেলবেন ওপেনার তামিম ইকবাল। তাই দলের সাথে পরে যোগ দেবেন তিনি। এদিকে গতকাল সোমবার রাতেই ইনজুরির কারণে ছিটকে গেছেন মোস্তাফিজুর রহমান। বাকী সদস্যরা সবাই এদিন দেরাদুনে রওনা হয়েছেন।

এই সিরিজে দেরাদুনকে হোমগ্রাউন্ড হিসেবে ব্যবহার করছে আফগানিস্তান। ১লা জুন সেখানে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। নিদাহাস ট্রফির মতো এই সিরিজেও টাইগারদের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। ৩ জুন প্রথম ম্যাচের পর সিরিজের বাকি দুটি টি-টুয়েন্টি অনুষ্ঠিত হবে ৫ ও ৭ জুন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

মিডিয়াকে পাশ কাটিয়েই দেশ ছেড়েছে বাংলাদেশ দল

আপডেট টাইম : ১১:৪৪:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ মে ২০১৮