ঢাকা ০৬:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

জালে ধরা পড়ল ৫ মণ ওজনের ডলফিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মে ২০১৮
  • ৫০৮ বার

হাওর বার্তা ডেস্কঃ লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার ভোটমারী এলাকায় তিস্তা নদীতে বিশাল আকারের একটি ডলফিন জেলেদের জালে ধরা পড়েছে। ডলফিনটি দেখতে ভোটমারী ইউনিয়ন পরিষদে ভিড় করেছে শত শত মানুষ।

গতকাল সোমবার (১৪ মে) বিকেলে তিস্তা নদীতে বিশাল আকারের ডলফিনটি ভাসতে দেখে ৫-৬ জন জেলে জাল পেতে ধরে ফেলেন। ধরা পড়া ডলফিনের ওজন ২০০ কেজি (৫ মণ)। এর দৈর্ঘ্য প্রায় সাড়ে ৮ ফুট।

স্থানীয়রা জানান, তিস্তা নদীর পাড়ে ভুট্টাখেতে যান কালীগঞ্জ উপজেলার ভোটমারী গ্রামের আব্দুল হামিদের ছেলে রাশেদুল ইসলাম। নদীতে পানি কম থাকায় ডলফিনটি ভাসছিল।

এ সময় রাশেদুল ইসলাম ৫-৬ জন জেলে নিয়ে জাল পেতে ডলফিনটি ধরে ফেলেন। পরে ডলফিনটি ভ্যানে করে বাজারে নিয়ে এলে উৎসুক জনতা ভিড় জমান।

শোইলমারী গ্রামের স্থানীয় জেলে রসিদুল ইসলাম বলেন, নদীতে বড় মাছ মনে করে কয়েকজন মিলে জাল পেতে সেটিকে ধরি। পরে দেখি, এটি বিশাল আকারের ডলফিন।

ভোটমারী ইউনিয়ন পরিষদ সদস্য মোবারক হোসেন বলেন, ডলফিনটি ইউনিয়ন পরিষদে রয়েছে। ইউনিয়ন চেয়ারম্যান না আসা পর্যন্ত এখানে থাকবে ডলফিনটি।

কালীগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মোরছালিন বলেন, ডলফিন এক ধরনের জলজপ্রাণি। এরা পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তাই ডলফিন ধরা বা মারা সরকারিভাবে নিষেধ রয়েছে। কয়েকজন জেলে ডলফিনটি ধরেছে। আমরা খোঁজ-খবর নিয়ে প্রাণিটি উদ্ধারের চেষ্টা করছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

জালে ধরা পড়ল ৫ মণ ওজনের ডলফিন

আপডেট টাইম : ০৪:৩২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মে ২০১৮