ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদে সিন্দুক চুরি, টাকা উদ্ধার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৮:২৩ অপরাহ্ন, রবিবার, ১৩ মে ২০১৮
  • ৬৬৪ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের সিন্দুক থেকে দু:সাহসিক চুরির ঘটনা ঘটেছে। তবে সিন্দুকের  টাকা চুরি করে পালানোর সময় তাকে ধাওয়া করে দায়িত্বরত এক নাইটগার্ড। এ সময় ধাওয়া খেয়ে পাগলা মসজিদের দেয়ালের পাশে টাকা ফেলে পালিয়ে যায় চোর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পেলে যাওয়া টাকা উদ্ধার করে।

গত শনিবার (১৩ মার্চ) রাত পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় চোরাই কাছে ব্যবহৃত যন্ত্রপাতি উদ্ধার করে পুলিশ।

জেলা প্রশাসনের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের সাঈদের তত্ত্ববধানে উদ্ধারকৃত টাকা গণনা করা হয়। গণনা শেষে ৮ লাখ ৪ হাজার ৯৮১ টাকা পাওয়া যায় এবং কিছু স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।

জেলা প্রশাসনের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের সাঈদ জানান, উদ্ধারকৃত টাকা ব্যাংক কর্মকর্তাদের সহায়তায় ব্যাংকে জমা রাখা হয়েছে এবং স্বর্ণালঙ্কার কিশোরগঞ্জ ট্রেজারিতে সীলগালা করে জমা রাখা হয়।

উল্লেখ্য, কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের কয়েকটি সিন্দুক থেকে তিন মাস পর পর জেলা প্রশাসন তত্ত্ববধানে এসব সিন্দুকের টাকা গণনা করা হয় এবং রূপালী ব্যাংকে পাগলা একাউন্টে এসব টাকা জমা হয়। প্রতি তিন মাস পর পর এসব সিন্দুকে প্রায় কোটি জমা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদে সিন্দুক চুরি, টাকা উদ্ধার

আপডেট টাইম : ১২:৩৮:২৩ অপরাহ্ন, রবিবার, ১৩ মে ২০১৮