ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

প্রতিবেশির সঙ্গে মুরগী নিয়ে বিরোধে নিহত ১

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৯:২৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০১৫
  • ৬২২ বার

বগুড়ার গাবতলীর বাইগুনি দক্ষিণ পাড়ায় মুরগী নিয়ে প্রতিবেশির সঙ্গে বাকবিতণ্ডা ও মারপিটের ঘটনায় মন্টু প্রামাণিক (৪৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

নিহত মন্টু উপজেলার বাইগুনি দক্ষিণ পাড়ার মৃত হাফিজার রহমান সেন্টুর পুত্র।

শনিবার হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পুত্র সাইদুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। এ মামলায় পুলিশ অভিযান চালিয়ে এক নারীকে গ্রেফতার করেছে।

জানা যায়, শুক্রবার সকালে বগুড়ার গাবতলীর বাইগুনি দক্ষিণ পাড়ার মন্টুর মুরগী প্রতিবেশি সোবহান নামের এক ব্যক্তির বাড়িতে যাওয়া নিয়ে সোবহান ও মন্টুর মধ্যে বাকবিতণ্ডা হয়। বিষয়টি নিয়ে ওই দিন দুপুরে গ্রাম্য বিচার সালিশ বসে। শালিস বৈঠকে লাঠি নিয়ে মন্টুর ওপর হামলা করা হয়। হামলায় মন্টু আহত হয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টায় মারা যায়।

বগুড়ার গাবতলী থানার অফিসার ইনচার্জ রিয়াজ উদ্দিন জানান, মুরগী নিয়ে বাকবিতণ্ডার জের ধরে মন্টুকে পিটিয়ে হত্যা করেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। শনিবার হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পুত্র সাইদুল ইসলামের মামলায় শাহেদা বেগমকে (৪০) গ্রেফতার করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

প্রতিবেশির সঙ্গে মুরগী নিয়ে বিরোধে নিহত ১

আপডেট টাইম : ০৩:৩৯:২৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০১৫