ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ট্রাম্পের শুভেচ্ছা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মার্চ ২০১৮
  • ৩৬৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আজ মঙ্গলবার ঢাকা দূতাবাস থেকে পাঠানো ওই শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপতির উদ্দেশে বলা হয়, বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে, যুক্তরাষ্ট্রের নাগরিক এবং আমি আপনার দেশের ঐতিহ্য ও ইতিহাস উদযাপনে যোগদান করছি। আজকে আমরা বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি ও ভাষার কথা স্মরণ করছি এবং গণতন্ত্র, উন্নয়ন, সন্ত্রাসবাদ, বাণিজ্য ও বিনিয়োগে আমাদের অংশীদারিত্ব পুনরায় নিশ্চিত করছি। আমাদের এই ঘনিষ্ঠ সহযোগিতা উভয় দেশের নিরাপত্তা ও সমৃদ্ধি বজায় রাখতে সহায়তা করছে।

তিনি বলেন, সহিংসতা থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানাতে চাই। আশ্রয়প্রার্থীদের প্রতি আপনার জাতির এই দয়াশীল প্রতিক্রিয়ার জন্য যুক্তরাষ্ট্র সম্মান জানায় এবং প্রশংসা করে। আপনাদের  স্বাধীনতা দিবসে আপনাকে এবং বাংলাদেশের সকলকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই।

প্রধানমন্ত্রীর উদ্দেশে বলা হয়, বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে, যুক্তরাষ্ট্রের নাগরিক এবং আমি আপনার দেশের ঐতিহ্য ও ইতিহাস উদযাপনে যোগদান করছি। আজকের এই দিনে আমরা বাংলাদেশের অর্থনৈতিক ও উন্নয়নের অগ্রযাত্রাকে স্বীকৃতি জানাই এবং গণতন্ত্র, উন্নয়ন, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই, বাণিজ্য ও বিনিয়োগে বাংলাদেশের সাথে আমাদের অংশীদারিত্ব পুনর্ব্যক্ত করছি। আমাদের ঘনিষ্ঠ সহযোগিতা আমাদের উভয় দেশের নিরাপত্তা ও সমৃদ্ধিকে টেকসই করতে সহায়তা করছে।

রোহিঙ্গা জনগোষ্ঠী যারা নিরাপত্তার খোঁজে আপনার দেশে আশ্রয় নিয়েছেন তাদের দুর্দশা লাঘবে আপনার ব্যক্তিগত নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই অসহার নারী, পুরুষ ও শিশুদের সাহায্য করতে আপনি যা করেছেন সেজন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই। আপনাদের স্বাধীনতা দিবস উপলক্ষে আপনাকে ও সকল বাংলাদেশিকে আমি শুভকামনা জানাই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ট্রাম্পের শুভেচ্ছা

আপডেট টাইম : ০৩:২৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মার্চ ২০১৮