ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

গরমে শিফন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০১৫
  • ৭৪১ বার
শিফন পছন্দ করেন না এমন কোনও নারী খুঁজে পাওয়া ভার৷ অভিজাত স্টাইল স্টেটমেন্টের জন্য তো বটেই, এই প্যাচপ্যাচে গরমে এমনই একটা শরীর জুড়োনো ফ্যাব্রিক দরকার৷
গরমে দিনের বেলায় সুতির পোশাক পরলেন না হয়৷ কিন্তু বিকেলের দিকে কোনও অনুষ্ঠান থাকলে সব সময় তো আর সুতির পোশাক পরা যায়না৷ শিফন কিন্তু গরমের দিনে খুব আরামদায়ক৷ হালকা এবং স্বচ্ছ ফ্যাব্রিক৷ একটা ফ্লোয়ি লুকও আছে৷ সব মিলিয়ে ফুরফুরে মেজাজ৷ তাছাড়া শিফনের পোশাক বা শাড়িতে তেমন ঘাম হওয়ার সম্ভাবনা নেই৷ আবার চট করে কুঁচকে যাওয়ারও সুযোগ নেই৷ সবচেয়ে বড়ো কথা এটি এমন একটা ফ্যাব্রিক, যা প্রায় সব শারীরিক গড়নেই মানিয়ে যায়৷ তাই অফিস থেকে পার্টি কিংবা ঘরোয়া অনুষ্ঠান সর্বত্রই শিফন পরা যেতে পারে৷
শিফনের শাড়ি তো ফ্যাশন বিলাসিনীদের চিরকালীন প্রিয়৷ সব বয়সের নারীরাই পরতে পারেন৷ আবার যাঁরা নতুন শাড়ি পরা শুরু করেছেন, তাঁদের পক্ষেও এই হালকা শাড়ি সামলানো খুব সহজ৷ বেছে নিতে পারেন নানা ধরনের প্রিন্টেড শিফন৷ অথবা একরঙা শিফনের উপর এমব্রয়ডারড শাড়িও পরা যেতে পারে৷ তবে কোন ধরনের শিফনের শাড়ি বাছবেন, সেটা নির্ভর করছে, কোথায় যাচ্ছেন তার উপর৷
অফিসে নিশ্চয় খুব বেশি এমব্রয়ডারড করা শিফন শাড়ি পরবেন না৷ কারণ এই ধরনের শাড়ি পার্টিতেই মানায়৷ শাড়ি ছাড়াও শিফনের আনারকলি বা কুর্তিও অনেকেই খুব পছন্দ করেন৷ আনারকলির ফল খুব ভালো আসে এই ফ্যাব্রিকে৷ শিফনের আনারকলি গাউন পার্টিতে নজর কাড়ার জন্য যথেষ্ট৷ ওয়েস্টার্ন পোশাকে অভ্যস্ত হলে শিফনের ইভনিং গাউন বা শর্ট কোনও ড্রেস বেছে নেওয়া যেতে পারে৷ ডেনিমের সঙ্গে পরা যেতে পারে শিফনের টপ বা শার্ট৷ আবার ফ্লোরাল প্রিন্টের শিফনের স্কার্টে তৈরি হবে রেট্রো লুক৷ শিফনের পালাজোও কিন্ত্ত গরমের সময় বেশ আরামদায়ক৷ তাই ফর্মাল বা ক্যাজুয়াল, যে রকমই ফ্যাশন স্টেটমেন্ট হোক না কেন, শিফনের জুড়ি নেই।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

গরমে শিফন

আপডেট টাইম : ০৩:০৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০১৫