ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

কর প্রদানে আগ্রহী করে তোলাই হোক আয়কর দিবসের মূল লক্ষ্য

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩৫:০৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০১৫
  • ৪০৮ বার

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেছেন, দেশের প্রতিটি নাগরিক যাতে উন্নয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণ ও উন্নয়ন অংশীদারিত্ব অর্জনে সুযোগ পায় সে লক্ষ্যে সকলকে কর প্রদানে আগ্রহী করে তোলাই হোক-এবারের জাতীয় আয়কর দিবসের মূল লক্ষ্য।
রাষ্ট্রপতি জাতীয় আয়কর দিবস উপলক্ষে আজ এক বাণীতে একথা বলেন।
উল্লেখ্য, আগামিকাল ১৫ সেপ্টেম্বর দেশব্যাপী জাতীয় আয়কর দিবস পালিত হবে।
মোঃ আবদুল হামিদ বলেন, “প্রতিবছরের ন্যায় এবারও ১৫ সেপ্টেম্বর দেশব্যাপী জাতীয় আয়কর দিবস পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত।”
তিনি দেশকে উন্নতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে অভ্যন্তরীণ সম্পদ আহরণের মাধ্যমে অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনের বিকল্প নেই উল্লেখ করে বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ে তোলার সূচনালগ্নে দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে ১৯৭২ সালে জাতীয় রাজস্ব বোর্ড প্রতিষ্ঠা করেন। সেই থেকে জাতীয় রাজস্ব বোর্ড দেশের আর্থসামাজিক ও অবকাঠামোগত উন্নয়ন এবং সম্পদের সুষম বন্টন নিশ্চিত করতে প্রয়োজনীয় রাজস্বের যোগান দিয়ে আসছে।
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেন, ‘রূপকল্প ২০২১’ বাস্তবায়নে এবং দেশকে অগ্রগতির পথে এগিয়ে নিতে জাতীয় রাজস্ব বোর্ড প্রশংসনীয় ভূমিকা পালন করে যাচ্ছে। নানা প্রতিকূলতা ও বৈরী পরিস্থিতিতেও রাজস্ব আদায়ে জাতীয় রাজস্ব বোর্ড যথেষ্ট সাফল্য লাভ করেছে।
তিনি বলেন, আমার বিশ্বাস আয়কর বিভাগ তাদের কর্মতৎপরতা ও কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে একটি জনবান্ধব ও সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হতে সক্ষম হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

কর প্রদানে আগ্রহী করে তোলাই হোক আয়কর দিবসের মূল লক্ষ্য

আপডেট টাইম : ০৮:৩৫:০৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০১৫