ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তনে সিঙ্গাপুরের সহযোগিতা চেয়েছেন : রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০১:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৮
  • ৪২৫ বার

হাওর বার্তা ডেস্কঃ মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তনে সিঙ্গাপুরের সহযোগিতা চেয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ। সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হালিমা ইয়াকুব শুক্রবার সেখানে অবস্থানরত আবদুল হামিদকে ফোন করলে তিনি রোহিঙ্গা সঙ্কট নিয়ে কথা বলেন।

চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য ছয় দিনের সফরে বৃহস্পতিবার সিঙ্গাপুরে পৌঁছান রাষ্ট্রপতি। সেখানে অবস্থান করছেন মেরিনা ম্যান্ডারিন হোটেলে।

রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদীন গণমাধ্যমকে বলেন, সিঙ্গাপুরের প্রেসিডেন্ট টেলিফোনে রাষ্ট্রপতির সঙ্গে শুভেচ্ছা বিবিনময় করেন। আলাপাকালে সিঙ্গাপুরের প্রেসিডেন্ট দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আবদুল হামিদকে অভিনন্দন জানান। তার চিকিৎসার খোঁজখবরও নেন।

আবদুল হামিদ বলেন, সিঙ্গাপুরের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর বাংলাদেশ গুরুত্ব দেয়। মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দেশে ফেরাতে সিঙ্গাপুরের সমর্থন কামনা করেন তিনি। ১১ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিঙ্গাপুর সফরের সূচির প্রসঙ্গ টেনে রাষ্ট্রপতি বলেন, তার ওই সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তনে সিঙ্গাপুরের সহযোগিতা চেয়েছেন : রাষ্ট্রপতি

আপডেট টাইম : ০৫:০১:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৮