হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জ-একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে গত প্রায় এক বছর যাবত পথসভা, মতবিনিময় ও আলোচনা সভার মধ্যে দিয়ে গণসংযোগ করে যাচ্ছেন সাবেক পুলিশ প্রধান, রাষ্ট্রদূত ও সচিব নূর মোহাম্মদ।
কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে আওয়ামীলীগের হেভিওয়েট প্রার্থী হিসেবে আলোড়ন সৃষ্টি করেছেন নির্বাচনী এলাকা কটিয়াদী-পাকুন্দিয়াসহ কেন্দ্র পর্যন্ত।
এই আসনের বর্তমান সাংসদ এ্যাডভোকেট সোহরাব উদ্দিন নানারকম কেলেংকারি, দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতিসহ দলীয় নেতাকর্মীদের উপর মিথ্যা ও হয়রানি মামলা দিয়ে ইতোমধ্যে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। তাকে আর আগামীতে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে দেখতে চায়না, আওয়ামীলীগের তৃণমূলকর্মীসহ কটিয়াদী–পাকুন্দিয়ার সচেতন জনতা।

প্রায় এক বছর যাবত আনুষ্ঠানিকভাবে মাঠে প্রচারণায় নামলেও বেশ আগে থেকেই এলাকার সাধারণ জনগণের কাছে শক্ত একটি অবস্থান তৈরি করে রেখেছেন দেশসেরা সাবেক এই সরকারী কর্মকর্তা। চাকরিরত অবস্থায় তার সীমাবদ্ধতার মাঝেও এলাকার লোকজনকে সর্বোচ্চ সেবাটায় দিয়েছেন এই মানব প্রেমিক। তার এই মানবিক গুনের কথা ফুটে উঠছে পথ ও মতবিনিময় সভায় স্থানীয় লোকজনের স্মৃতি চারণের মধ্যে দিয়ে।
তিনি কটিয়াদী-পাকুন্দিয়ার যেখানেই যাচ্ছেন দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ তার সভায় স্বতর্স্ফূতভাবে অংশগ্রহণ করছেন। যা ইতিপূর্বে কটিয়াদি-পাকুন্দিয়াবাসী কখনও দেখেনি বলে জানিয়েছেন স্থানীয়রা।

একাধিক সভায় দেশের উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। সারাদেশে ব্যাপক উন্নয়ন হলেও আমাদের কটিয়াদী- পাকুন্দিয়ায় তেমন কোন উন্নয়ন হয়নি। আমাদের এই অঞ্চল এখনও অবহেলিত রয়ে গেছে। সরকারি প্রতিষ্ঠান গুলো থেকে সাধারণ মানুষ যে সেবা পাওয়ার কথা, সেই কাঙ্কিত সেবাটা পাচ্ছেন না। দেখবাল করার বড় একটা দায়িত্ব এলাকার জনপ্রতিনিধিদের। এক্ষেএে তারা সম্পূর্ণরুপে ব্যর্থ বলে মনে করেন তিনি।

তরুন সমাজকে প্রাধান্য দিয়ে তিনি বলেন, তরুণেরাই আগামীর বাংলাদেশ গড়ায় সবচেয়ে বেশি ভূমিকা রাখবে। তাই তরুণদের সম্ভাবনা কাজে লাগানো উচিত, তরুনদেরকে সঠিক পথে ধাবিত করতে হবে তাহলেই সোনার বাংলা গড়ে তোলা সম্ভব হবে।
Reporter Name 























