ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি

মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০১৮
  • ৪৩৩ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতা লাভের সুবর্ণ জয়ন্তী অর্থাৎ ২০২১ সালের আগেই বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করবো। আর ২০৪১ সালের মধ্যে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ সমৃদ্ধ দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে।

আজ বৃহস্পতিবার নাটোরের দয়ারামপুর কাদিরাবাদ সেনানিবাসে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোরের ৬ষ্ঠ ইঞ্জিনিয়ার কোর পুর্নমিলনী ও বার্ষিক অধিনায়ক সম্মেলনে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

শেখ হাসিনা বলেন, আমাদের লক্ষ্য বাংলাদেশকে যেন কেউ অবহেলা না করতে পারে। আমরা নিজেদের অর্থায়নে দেশের উন্নয়নে কাজ করছি। দেশকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি।

এরআগে বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী নাটোরের দয়ারামপুর কাদিরাবাদ সেনানিবাসে পৌঁছান। এ সময় তাকে সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, কর্নেল কমাড্যান্ট ও কমাড্যান্ট ইসিএসএমইসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানান। এরপর তিনি কাদিরাবাদ সেনানিবাস্থ ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিংয়ের প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৩:৪৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০১৮