হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের নতুন ডিসি (জেলা প্রশাসক) হিসেবে নিয়োগ পেয়েছেন কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী। আজ মঙ্গলবার এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সিনিয়র সহকারী সচিব দেওয়ান মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই নিয়োগের আদেশ জারি করা হয়েছে।
অন্যদিকে কিশোরগঞ্জের ডিসি (জেলা প্রশাসক) মোঃ আজিমুদ্দিন বিশ্বাসকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
Reporter Name 























