ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি

পাকিস্তানের কিছু প্রেতাত্মা এখনো বাংলাদেশের মাটিতেই রয়ে গেছে : প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০১৮
  • ৩১০ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পাকিস্তানের কিছু প্রেতাত্মা এখনোও বাংলাদেশের মাটিতেই রয়ে গেছে। যারা তাদের ঐ প্রভুকে ভুলতে পারে না বলেই আমাদের ঐতিহ্য, রাজনৈতিক অধিকারের ওপর আঘাত আসে, ভাষার ওপর আঘাত আসে। আর বার বার আমাদের সংগ্রাম করতে হয়।

আজ (২০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক প্রধান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভাষণে এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিশ্বসভায় বাংলাদেশ মর্যাদা অর্জন করেছে। এখন আর দরিদ্র বলে আমাদের কেউ অবহেলা করতে পারে না। এখন আর কেউ করুণা করতে সাহস পায় না। অন্তত এখন আমরা আমাদের নিজস্ব প্রচেষ্টায় আজকে একটি মর্যাদা বিশ্বে অর্জন করতে পেরেছে। এ মর্যাদাটি ধরে রেখে বাংলাদেশ এগিয়ে যাবে বিশ্বসভায়।

তিনি আরও বলেন, শত বাধা অতিক্রম করে দীর্ঘ ২৩ বছরের সংগ্রামের পথ পারি দিয়ে এবং ৯ মাসের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা বিজয় অর্জন করেছি। আজকে বিশ্ব আসনে মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছি। লাখো শহীদের রক্তের বিনিময়ে যে অর্জন, তা যেন কোনো মতেই নষ্ট না হয় সে জন্য সকলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সূত্র: বিটিভি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

পাকিস্তানের কিছু প্রেতাত্মা এখনো বাংলাদেশের মাটিতেই রয়ে গেছে : প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৪:১৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০১৮