ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি

আনসারদের সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচনে প্রস্তুত থাকুন : প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০২:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৮
  • ৩১৮ বার

হাওর বার্তা ডেস্কঃ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আপনাদের প্রত্যেককে সবসময় প্রস্তুত থাকতে হবে। ভোটের অধিকার জনগণের মৌলিক অধিকার, সেটা যেন তারা যথাযথভাবে প্রয়োগ করতে পারে। জনগণ যাতে তাদের ভোটের সাংবিধানিক অধিকার যথাযথভাবে প্রয়োগ করতে পারে সেদিকে দৃষ্টি দিতে হবে। সোমবার গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৮তম জাতীয় সমাবেশ ও এর কুচকাওয়াজে তিনি এসব কথা বলেন।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সরকারের নির্ভরযোগ্য বাহিনী হিসেবে গড়ে উঠেছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আপনারা শৃঙ্খলাবাহিনীর সদস্য, সুতরাং যেকোনো মূল্যে দেশের শান্তিশৃঙ্খলা আপনাদের রক্ষা করতে হবে, এটা পবিত্র দায়িত্ব। সেইসঙ্গে আপনারা সবসময় চেইন অব কমান্ড মেনে কাজ করবেন সেটাই আমরা চাই।

তিনি বলেন, জনগণের নিরাপত্তার যে গুরুদায়িত্ব আপনাদের ওপর অর্পণ করা হয়েছে, তা প্রতিপালনে সদা সচেষ্ট থাকবেন। খেলাধুলা, সন্ত্রাস-জঙ্গিবাদ মোকাবেলা, আইনশৃঙ্খলা রক্ষা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের অবদানের প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

বাংলার মাটিতে জঙ্গিবাদ সন্ত্রাসের স্থান হবে না হুঁশিয়ারি পুনর্ব্যক্ত করে তিনি সন্ত্রাস, জঙ্গিবাদ, জাতীয় সম্পদ বিনষ্টকারী, সন্ত্রাস সৃষ্টিকারীদের জাতীয় উন্নতির পরিপন্থি হিসেবে উল্লেখ করেন। বিগত সময়ে বিএনপি-জামায়াতের নির্বাচন ঠেকানো ও সরকারবিরোধী আন্দোলনের সময়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ভূমিকার প্রশংসা করে শেখ হাসিনা বলেন, ধন্যবাদ জানাই সকল আনসার, ভিডিপি সদস্যকে যখন বিএনপি-জামায়াত জোট আগুন দিয়ে বাস ট্রেন পুড়াচ্ছিল, মানুষ হত্যা করেছিলে তখন আপনারা বলিষ্ট ভূমিকা রেখেছিলেন।

ছেলে-মেয়েরা যেন কোনোভাবেই মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাসের সঙ্গে সম্পৃক্ত হতে না পারে সেদিকে সবাইকে সর্তক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, সকলের কাছে আবেদন থাকবে আপনাদের ছেলে-মেয়েরা লেখাপড়া শিখছে কিনা, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ঠিক মতো থাকছে কিনা, কার সঙ্গে মিশছে বিষয়গুলোর দিকে সবাইকে সুদৃষ্টি রাখতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত করে উন্নয়নের যে ধারায় এগিয়ে যাচ্ছে আমরা সে ধারা অব্যহত রাখবো। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশ ক্ষুধা-দারিদ্র্য মুক্ত হয়ে বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলবো।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নে সরকারের আন্তরিকতার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, আমি জাতির পিতার কন্যা, এই দেশকে আমি চিনি জানি, এ দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান যাতে উন্নত হয় তার জন্য আমরা কাজ করেছি এবং করে যাচ্ছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

আনসারদের সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচনে প্রস্তুত থাকুন : প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৪:০২:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৮