ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি

আজ বিকেলে সংবাদ সম্মেলনে যাচ্ছেন : প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৯:২১ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৮
  • ৩৬৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ইতালি ও ভ্যাটিকান সিটিতে সরকারি সফর নিয়ে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে সোমবার বিকেল সাড়ে ৪টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এই তথ্য জানিয়েছেন।

আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) প্রেসিডেন্ট গিলবার্ট ফাউসন হোউংবোর আমন্ত্রণে রোমে সংস্থাটির ৪১তম গভর্নিং কাউন্সিলে যোগ দিতে এবং পোপ ফ্রান্সিসের আমন্ত্রণে ভ্যাটিকান সিটি সফরে গত ১১ ফেব্রুয়ারি সকালে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী ও তার সঙ্গীরা। সেদিন সন্ধ্যায় রোমে পৌঁছান প্রধানমন্ত্রী।

চার দিনের সফরকালে শেখ হাসিনা রোমের হোটেল পার্ক দ্য প্রিনসিপি গ্র্যান্ডে অবস্থান করেন। সেখানে পোপ ছাড়াও ভ্যাটিকান সিটির সেক্রেটারি স্টেট কার্ডিনাল পিয়েত্রো প্যারোলিনের সঙ্গে বৈঠক করেন তিনি।

ইফাদের ৪১তম গভর্নিং কাউন্সিলের উদ্বোধনী সেশনে অংশ নিয়ে মূল বক্তব্য দেন প্রধানমন্ত্রী। এদিন বিকেলে বাংলাদেশ ও আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের মধ্যে ৯২.৪ ডলারের ঋণ চুক্তি সই হয়। এ চুক্তির আওতায় দেশের উত্তর-পূর্বের ৬ জেলার গ্রামীণ পিছিয়ে পড়া মানুষের অবকাঠামো ও বাজার উন্নয়ন করা হবে। রাতে রোমে ইতালি আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে তার সরকারের কঠোর অবস্থান তুলে ধরেন।

রোম থেকে ফেরার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে দু’দিনের যাত্রাবিরতি করেন। সফর শেষে ১৭ ফেব্রুয়ারি রাতে দেশে ফিরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

আজ বিকেলে সংবাদ সম্মেলনে যাচ্ছেন : প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১২:২৯:২১ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৮