ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী সহজ ম্যাচ কঠিন করে অবিশ্বাস্য জয়ে সেমিতে বাংলাদেশ কিশোরগঞ্জ পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৮ কোটি ২১ লাখ টাকা, বিশ্বাসের অনন্য নজির মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা,বোর্ড চেয়ারম্যানের বিচারকদের প্রধান দায়বদ্ধতা নিজের বিবেকের কাছে: আইনমন্ত্রী

সৌন্দর্যহানির ‘নানা ভঙ্গিমায় পোস্টার’ সাইফুদ্দিন মিলনকে থামাবে কে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৬:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৮
  • ৩৪৪ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর যেদিকেই চোখ যাবে, দেখা যায় হাস্যোজ্জ্বল বা মুখের সামনে মাইক লাগানো নানা ভঙ্গিমায় রাজনীতিবিদদের পোস্টার। এলাকা ও উপলক্ষ্য ভেদে এ পোস্টারে আলাদা আলাদা মুখ দেখা যায়। এ ক্ষেত্রে ‘ব্যতিক্রম’ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহম্মেদ মিলন। হোক উত্তরা-খিলক্ষেত বা সদরঘাট-গুলিস্তানের অলিগলি, দোয়াল-ফটক, গাছপালা কিংবা বৈদ্যুতিক খুঁটি, সবখানেই তার মুখচ্ছবি সম্বলিত পোস্টার। পরিচ্ছন্ন ঢাকা গড়ার অন্যতম অন্তরায় সাইনবোর্ড, পোস্টার, ফেস্টুন ও ব্যানার।

এসব উপকরণে নগরীর সৌন্দর্যহানি হয় বিধায় বিভিন্ন সময়ে আদালতের নির্দেশনায় দুই সিটি করপোরেশন কর্তৃপক্ষ ব্যানার-পোস্টার সরিয়ে ফেললেও অবস্থা তথৈবচ। সৌন্দর্য নষ্টে অন্যদের চেয়ে অগ্রণী ভূমিকা দেখা যাচ্ছে সাইফুদ্দিন আহম্মেদ মিলনের। নির্বাচন হোক আর অন্য কোনো উপলক্ষ, সারাবছর ধরে ‘পোস্টারবন্দি’ হয়ে হাসতে থাকেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মিলন।

এ বিষয়ে পুরান ঢাকার এ রাজনীতিকের বক্তব্য, পোস্টার কেবল তিনিই লাগান না, অন্যরাও লাগান। যদিও নগরের রঙচঙা দেয়ালে এভাবে ব্যানার-পোস্টার সাঁটিয়ে সৌন্দর্যহানির কারণে অন্যদের পাশাপাশি মিলনের ওপরও চরম বিরক্ত সচেতন নগরবাসী।

গত (১৮ ফেব্রুয়ারি) দুপুরে লালবাগের ঢাকেশ্বরী মন্দিরের পাশ দিয়ে বকশীবাজার যাচ্ছিলেন সরকারি চাকরিজীবী আমিরুল হক। বকশীবাজারে মাধ্যমিক শিক্ষাবোর্ডের দেয়ালে লাগানো পোস্টার দেখে বলে উঠলেন, ‘এই লোকটার পোস্টার নেই, ঢাকার এমন কোনো দেয়াল বা বাস দেখি নাই! দেখেন, পুরো বিল্ডিংয়ে কোনো পোস্টার নেই, তারটা আছে, বিচ্ছিরি লাগে না?’।

Image result for জাতীয় প্রার্থী সাইফুদ্দিন মিলন পোস্টারের ছবি

কেবল বকশীবাজার নয়, রাজধানীর অভিজাত উত্তরা-বারিধারা থেকে শুরু করে পল্টন-মতিঝিল-গুলিস্তানের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, রাজনৈতিক নেতা-কর্মীদের ব্যক্তিগত প্রচারণা, সভা-সমাবেশের প্রচারণা ছাড়াও স্কুল, কলেজ, কোচিং সেন্টারসহ নানা ধরনের প্রতিষ্ঠানের ব্যানার-পোস্টারে সয়লাব অলি-গলি। এরমধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে শুরু করে গণফ্রন্ট, হেযবুত তাওহীদের মতো অখ্যাত বা ভূঁইফোড় দল-সংগঠনের পোস্টারও রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন

সৌন্দর্যহানির ‘নানা ভঙ্গিমায় পোস্টার’ সাইফুদ্দিন মিলনকে থামাবে কে

আপডেট টাইম : ১০:৩৬:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৮