হাওর বার্তা ডেস্কঃ ইতালি সফর নিয়ে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামিকাল সোমবার বিকেল ৪টায় গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
আজ রোববার সাংবাদিকদের কাছে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
জাতিসংঘের কৃষি উন্নয়ন তহবিলের (আইএফএডি) গভর্নিং কাউন্সিলের সভায় অংশগ্রহণ এবং ভ্যাটিকান সিটিতে চার দিনের সরকারি সফর শেষে শনিবার রাতে দেশে ফিরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Reporter Name 























