ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

হাকালুকি হাওরে বেশি এসেছে ‘পিয়াং হাঁস’

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০১৮
  • ৪৪২ বার

হাওর বার্তা ডেস্কঃ শীত মৌসুমে এবার হাকালুকি হাওরে পরিযায়ী পাখি হিসেবে সবচেয়ে বেশি এসেছে পিয়াং হাঁস (এধফধিষষ)। হাকালুকি হাওরে অনুষ্ঠিত জলচল পাখিশুমারিতে মোট পরিযায়ী পাখির সংখ্যা ৪৪ প্রজাতির প্রায় ৪৫ হাজার ১০০টি। হাকালুকি হাওরে সবচেয়ে বেশি পাখি পাওয়া গেলো হাওরখাল বিলে। এখানে মোট পাখির সংখ্যা ১৫ হাজার ৭৩৫টি।

পাখি বিশেষজ্ঞ ও বাংলাদেশ বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা ইনাম আল হক আজ রোববার সকালে বলেন, ক্রেল প্রজেক্টের সহযোগিতায় ৫ বছর ধরে আমরা হাকালুকিতে গণণা কার্যক্রম চালিয়ে আসছি। ৪ ফেব্রুয়ারী পাখিশুমারিতে জলচর পাখির সংখ্যা ৪৫ হাজার ১০০টি পাখির উপস্থিতি পাওয়া গেছে। পাখির সংখ্যার দিক থেকে এ বছরটি সেকেন্ড বেস্ট ইয়ার। গত বছর ছিল সর্বোচ্চ।

তিনি জানান, ২০১৪, ২০১৫, ২০১৬ এই তিন বছরের চেয়ে বেশি পেয়েছি এবার। তবে গত বছরের চেয়ে কম। গত পাঁচ বছরের মধ্যে এবারই সর্বোচ্চ পাখি পেলাম আমরা। পরিযায়ী পাখিদের প্রজাতির সংখ্যা কমে যাচ্ছে। যেমন ধরুন, ধুপনি বকের সংখ্যা বেড়ে গেলো অথবা এশীয়-শামখোল সংখ্যা বেশি বেড়ে গেলো, তাহলে মোট সংখ্যা তো বেড়ে যাবে। কিন্তু ধরেন, আগে কয়েক প্রজাতির হাঁস আসতো, এখন আসেই না। এভাবেই প্রজাতি-সংখ্যাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, বাংলাদেশ বার্ড ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হাকালুকি হাওরে এবারের পাখিশুমারিতে বেশি প্রজাতির পরিযায়ী পাখি পাওয়া গেছে পিয়াং হাঁস। এর সুনির্দিষ্ট সংখ্যা ৫ হাজার ৬৭৫টি। এদের দৈর্ঘ্য ৩৯ থেকে ৪৩ সেন্টিমিটার। দেহ বাদামি। তবে পুরুষের রয়েছে কালচে বাদামি দেহ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

হাকালুকি হাওরে বেশি এসেছে ‘পিয়াং হাঁস’

আপডেট টাইম : ০৩:৩৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০১৮