ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

হাকালুকি হাওরে সবচেয়ে বেশি এসেছে ‘পিয়াং হাঁস’

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০১৮
  • ৩৬২ বার

হাওর বার্তা ডেস্কঃ শীত মৌসুমে এবার হাকালুকি হাওরে পরিযায়ী পাখি হিসেবে সবচেয়ে বেশি এসেছে পিয়াং হাঁস (Gadwall)। সম্প্রতি হাকালুকি হাওরে অনুষ্ঠিত জলচল পাখিশুমারিতে মোট পরিযায়ী পাখির সংখ্যা ৪৪ প্রজাতির প্রায় ৪৫ হাজার ১০০টি। হাকালুকি হাওরে সবচেয়ে বেশি পাখি পাওয়া গেলো হাওরখাল বিলে। এখানে মোট পাখির সংখ্যা ১৫ হাজার ৭৩৫টি।

প্রখ্যাত পাখি বিশেষজ্ঞ ও বাংলাদেশ বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা ইনাম হক হাওর বার্তাকে বলেন, ক্রেলের প্রজেক্টের সহযোগিতায় গত পাঁচ বছর ধরে আমরা হাকালুকি বার্ড সার্ভে করছি। সম্প্রতি আমাদের জলচর পাখিশুমারিতে প্রায় ৪৫ হাজার ১০০টি পাখির উপস্থিতি পাওয়া গেছে।

পাখির সংখ্যার দিক থেকে এ বছরটি সেকেন্ড বেস্ট ইয়ার। গত বছর ছিল সর্বোচ্চ। ২০১৪, ২০১৫, ২০১৬ এই তিন বছরের চেয়ে বেশি পেয়েছি এবার। তবে গত বছরের চেয়ে কম। গত পাঁচ বছরের মধ্যে এবারই সর্বোচ্চ পাখি পেলাম আমরা। জানান তিনি।

Related image

তিনি আরো বলেন, তবে একটি উল্লেখযোগ্য ব্যাপার হলো পরিযায়ী পাখিদের প্রজাতি-সংখ্যা কমে যাচ্ছে। যেমন ধরুন, ধুপনি বকের (Grey Heron) সংখ্যা বেড়ে গেলো অথবা এশীয়-শামখোল (Asian Openbill) সংখ্যা বেশি বেড়ে গেলো, তাহলে মোট সংখ্যা তো বেড়ে যাবে। কিন্তু ধরেন, আগে কয়েক প্রজাতির হাঁস আসতো, এখন আসেই না। এভাবেই প্রজাতি-সংখ্যাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ।

বেশি সংখ্যক প্রজাতি প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ বার্ড ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হাকালুকি হাওরে এবারের পাখিশুমারিতে বেশি প্রজাতির পরিযায়ী পাখি পাওয়া গেছে পিয়াং হাঁস (Gadwall)। এর সুনির্দিষ্ট সংখ্যা ৫ হাজার ৬৭৫টি। এদের দৈর্ঘ্য ৩৯ থেকে ৪৩ সেন্টিমিটার। দেহ বাদামি। তবে পুরুষের রয়েছে কালচে বাদামি দেহ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

হাকালুকি হাওরে সবচেয়ে বেশি এসেছে ‘পিয়াং হাঁস’

আপডেট টাইম : ০৩:৪৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০১৮