ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

বেকার ভাতার ব্যবস্থা পেল কুকুর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৩:১১ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০১৮
  • ৩১৯ বার

হাওর বার্তা ডেস্কঃ বিশ্বের উন্নত দেশগুলোতে চাকরি না থাকলে বেকার ভাতার ব্যবস্থা আছে। তবে কুকুরের চাকরি নেই তাই বেকার ভাতা দেয়ার ঘটনা সত্যিই অবিশ্বাস্য। কিন্তু সম্প্রতি যুক্তরাষ্ট্রের মিশিগানে রাইডার নামের একটি কুকুরের নামে ইস্যু করা হয়েছে সপ্তাহে ৩৬০ ডলারের বেকার ভাতা!

জানা গেছে, রাইডারের মালিক মিশেল হ্যাডক একজন আইনজীবী। নিজের কুকুরের নামে একটি ইনস্যুরেন্স কোম্পানির পক্ষ থেকে বেকার ভাতার চিঠি তার হাতে পৌঁছালে বেশ অবাক হন তিনি। রাইডার নাকি একটি রেস্তোয়ায় কাজ করত। এখন বেকার হয়ে পড়েছে!

এ ব্যাপারে হ্যাডক বলেছেন, রাইডার কখনো কোনো রেস্তোরাঁয় কাজ করেছিল বলে তার মনে পড়ে না। একটি ফেসবুক পোস্টে তিনি বলেন, আমার কুকুর রাইডার সপ্তাহে ৩৬০ ডলার বেকার ভাতা পেতে চলেছে। জানি না এতো টাকা দিয়ে সে কী করবে!

তবে কোনো ভুলের কারণে এটা হয়ে থাকতে পারে ভেবে হ্যাডক চিঠিটা মিশিগান কর্তৃপক্ষের কাছে জমা দেন। পরে জানা যায়, ২০১৪ সালে যুক্তরাষ্ট্রের পরিসংখ্যান অধিদপ্তরের ডাটাবেজ থেকে প্রায় এক কোটি ৭৬ লাখ মার্কিন নাগরিকের তথ্য চুরি হয়। রাইডারের নামে ইস্যু করা বেকার ভাতাটি এমনই এক প্রতারণার অংশ।

সূত্র: এনডিটিভি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

বেকার ভাতার ব্যবস্থা পেল কুকুর

আপডেট টাইম : ১২:৩৩:১১ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০১৮