ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

এই পোষা বাজকে খাঁচায় বন্দির প্রয়োজন পড়ে না

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০১৮
  • ৪৫০ বার

হাওর বার্তা ডেস্কঃ বাজ প্রজাতির পাখি। দেখতে চমৎকার। স্লিম গড়ন। স্বভাবে তত হিংস না হলেও শিকার ধরার প্রয়োজনে কিছুটা রুক্ষতা দেখায় বটে। ভালো পোষ মানে। পোষা বাজকে খাঁচায় বন্দির প্রয়োজন পড়ে না। পালনকর্তার নির্দেশে এদিক-সেদিক ওড়াউড়ি করে। দূর থেকে ইশরায় হাতছানি দিয়ে ডাকলে অথবা শব্দ করলে হাতে এসে বসে। বুনো বাজ শিকারে বের হয় একাকী। মাঝে মধ্যে জোড়ায় জোড়ায়ও দেখা যায়। প্রাকৃতিক আবাসস্থল চিরহরিৎ বন, ঘন বন। বিশেষ করে পতঙ্গ আছে এমন বনে বিচরণ আধিক্য। বৈশ্বিক বিস্তৃতি বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, দক্ষিণ চীন, ফিলিপাইন, ইন্দোনেশিয়া পর্যন্ত। বিশ্বে এদের অবস্থান মোটামুটি সন্তোষজনক।

পাখির বাংলা নাম: ‘বেসরা বাজ’, ইংরেজি নাম: ‘বেসরা’ (Besra Sparrow Hawak) বৈজ্ঞানিক নাম: Accipiter virgatus।

প্রজাতির দৈর্ঘ্য ২৫-৩৫ সেন্টিমিটার। স্ত্রী-পুরুষ পাখির রঙে সামান্য তফাৎ রয়েছে। আকারে স্ত্রী পাখি খানিকটা বড়। পুরুষ পাখির মাথা, ঘাড়, পিঠ গাঢ় নীল-ধূসর। ডানার প্রান্ত পালক কালো। লেজ নীল-ধূসরের সঙ্গে ধূসর-সাদা ডোরা। দেহের তুলনায় লেজ লম্বা। দেহতল লালচে-সাদা মিশ্রণ। অপরদিকে স্ত্রী পাখির ওপরের পালক গাঢ় বাদামী। উভয়ের ঠোঁট খাটো নীলচে কালো। পা সরু, হলদেটে।

প্রধান খাবার: বড় পোকামাকড়, ছোট পাখি, ব্যাঙ, সরীসৃপ ইত্যাদি।

প্রজনন মৌসুম মার্চ-জুন। অঞ্চলভেদে প্রজনন মৌসুমের হেরফের রয়েছে। চিকন ডালপালা দিয়ে উঁচু গাছের ডালে বাসা বাঁধে। ডিম পাড়ে ২-৫টি। ফুটতে সময় লাগে ৩০-৩৫ দিন।

লেখক: আলম শাইন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

এই পোষা বাজকে খাঁচায় বন্দির প্রয়োজন পড়ে না

আপডেট টাইম : ০৭:৪৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০১৮