ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

খালেদা জিয়া আমাকে অনেক মামলা দিয়েছিলেন : এরশাদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০১৮
  • ৪৬৮ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেছেন, ‘রায় মেনে নিতে হবে। আমার বেলাতেও বেগম জিয়া অনেক মামলা দিয়েছিলেন। ৪২টি মামলা দিয়েছিলেন। অনেক রায় হয়েছে, মাথা পেতে মেনে নিয়েছি।

আজ ময়মনসিংহ সদর উপজেলার চরখরিচা এলাকায় জামিয়া মাহমুদিয়া আরাবিয়া ইসলামিয়া মাদ্রাসা মাঠে বার্ষিক ওয়াজ মাহফিলে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের এসব কথা বলেন এইচ এম এরশাদ।

এইচ এম এরশাদ বলেন, ‘আমার স্ত্রী, পুত্রকে জেলে দেওয়া হয়েছিল। আমার সমস্ত নেতাকে জেলে দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও জাতীয় পার্টি নির্বাচন করেছে জেলখানার মধ্যে থেকে।’

সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, ‘সহায়ক সরকার বিশ্বাস করি না। তত্ত্বাবধায়ক সরকার বিশ্বাস করি না। সংবিধানে যেটা লেখা আছে, সে সরকারের অধীনে নির্বাচন হবে, সেটা আমি বিশ্বাস করি।’

এইচ এম এরশাদ বলেন, ‘আমরা নির্বাচন করব। আমরা নির্বাচনমুখী দল। অনেক প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে আমরা নির্বাচন করেছি। আমি ছয় বছর জেলে ছিলাম। দুটি নির্বাচন জেল থেকে করেছি।’ তিনি আরো বলেন, ‘আমরা ৩০০ আসনে প্রার্থীর ব্যবস্থা করেছি, নির্দেশও দিয়েছি। ভবিষ্যৎই বলবে আমরা কীভাবে নির্বাচন করব।’

এ সময় তার সঙ্গে ছিলেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার, যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহামেদ মুক্তি, প্রেসিডিয়াম সদস্য ও ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফকরুল ইমাম, মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক জাহাঙ্গীর আহমেদসহ জাতীয় পার্টির নেতাকর্মীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

খালেদা জিয়া আমাকে অনেক মামলা দিয়েছিলেন : এরশাদ

আপডেট টাইম : ০৬:৪০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০১৮