ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

‘একটি সিনেমার গল্প’ সেন্সর বোর্ডের অনুমতি পেলো

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৪:২৪ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০১৮
  • ৪৫২ বার

হাওর বার্তা ডেস্কঃ জানুয়ারির মাঝামাঝি সময়ে সেন্সর বোর্ডে জমা পড়ে চিত্রনায়ক আলমগীর পরিচালিত ছবি ‘একটি সিনেমার গল্প’। গতকাল ছবিটি সেন্সর বোর্ডে প্রদর্শিত হয়। প্রদর্শন শেষে সেন্সর বোর্ড ছবিটিকে প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি দিয়েছে। আজ সেন্সর বোর্ড সচিব মুন্সী জালাল উদ্দিন হাওর বার্তাকে বলেন, বিনা কর্তনে ‘একটি সিনেমার গল্প’ প্রদর্শনের মৌখিক অনুমতি দেওয়া হয়েছে। ছাড়পত্র প্রদানে আরও কয়েক কার্যদিবস সময় লাগবে।

ছবিটিতে কলকাতার ঋতুপর্ণা সেনগুপ্তের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক আরিফিন শুভ। এই ছবিটির মধ্যদিয়ে দীর্ঘদিন পর ঋতুপর্ণা ঢাকাই চলচ্চিত্রে অভিনয় করলেন।

এক ফ্রেমে আলমগীর, ঋতুপর্ণা সেনগুপ্ত, আরিফিন শুভ ও চম্পা

১৯৮৬ সালে ‘নিষ্পাপ’ ছবির মধ্যদিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন আলমগীর। ওই ছবিতে প্রশংসিত হয় আলমগীর-চম্পা জুটি। প্রায় ৩২ বছর পর এই জুটি ‘একটি সিনেমার গল্প’ ছবির মধ্যে দিয়ে ফের পর্দায় উপস্থিত হতে যাচ্ছে। ছবিটিতে আরও অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, সাদেক বাচ্চু, ওয়াহিদা মল্লিক জলি, সাবেরী আলম, ববি, জ্যাকি আলমগীর’সহ অনেকে।

‘একটি সিনেমার গল্প’ ছবির একটি গানের সুর করেছেন কিংবদন্তী সঙ্গীতশিল্পী রুনা লায়লা। গাজী মাজহারুল আনোয়ারের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন আলমগীর কন্যা আঁখি আলমগীর। গত বছর সেপ্টেম্বরে ছবিটির শ্যুটিং শুরু হয়। আগামী বৈশাখে ছবিটি মুক্তি পেতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

‘একটি সিনেমার গল্প’ সেন্সর বোর্ডের অনুমতি পেলো

আপডেট টাইম : ০৪:২৪:২৪ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০১৮