ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

মৌলভীবাজার জেলা ইজতেমা আখেরি মোনাজাতে শেষ হলো

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০৭:২৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০১৮
  • ৫৫৫ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশ ও জাতির কল্যাণ কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে মৌলভীবাজার জেলা ইজতেমা।

আজ দুপুরে ইজতেমা ময়দান শহরতলীর জগন্নাথপুর এলাকার উপশহর মাঠে এই মোনাজাত হয়। দুপুর ১২টা ৫০ মিনটের সময় শুরু হওয়া এই মোনাজাত চলে প্রায় আধা ঘণ্টাব্যাপী। মোনাজাত পরিচালনা করেন তাবলিগের কাকরাইল মসজিদের শুরা সদস্য মাওলানা ফারুক। আখেরি মোনাজাতে দেশ-বিদেশের মুসল্লিদের আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় ইজতেমা ময়দান।

মোনাজাতে সৃষ্টিকর্তার কাছে বিশ্ব উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি প্রত্যাশা করা হয়। মোনাজাতে অতীতের সব ভুলের জন্য সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি বিশ্বের সব মুসলমানের মঙ্গল কামনা করা হয়।

মোনাজাতে অংশ নিতে ভোর থেকে ময়দানে উপস্থিত হন মুসল্লিরা। ময়দানের ও আশপাশের সড়ক গুলোতে অবস্থান নেন তারা। আশপাশে থাকা দালান-কোঠার ছাদেও নারী-পুরুষসহ অনেক মুসল্লিকে মোনাজাতে অংশ নিতে দেখা যায়।

গত ২৫ জানুয়ারি গত বৃহস্পতিবার বাদ ফজরের নামাজ শেষে আম বয়ানের মাধ্যমে শুরু হয় ইজতেমার মূল আনুষ্ঠানিকতা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

মৌলভীবাজার জেলা ইজতেমা আখেরি মোনাজাতে শেষ হলো

আপডেট টাইম : ০৫:০৭:২৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০১৮