ঢাকা ০৬:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

আড়িয়াল খাঁ নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩২:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০১৮
  • ৩৭৪ বার

হাওর বার্তা ডেস্কঃ বরিশালের মুলাদী উপজেলায় যুব সমাজের উদ্যোগে হারিয়ে যাওয়া গ্রামীণ নৌকাবাইচ ও আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

গতকাল দিন ব্যাপী পৌর শহরের পশ্চিম তেরচর মীরকুতুবশাহ লঞ্চঘাট এলাকায় হা-ডু-ডু, রশি টানাটানি, দাড়িয়াবান্দা, হাড়িভাঙ্গা, তৈলাক্ত কলাগাছে ওঠা, পিঠা উৎসব, পানির ওপরে বালিস খেলা সহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তবে অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল আড়িয়াল খাঁ নদীতে নৌকা বাইচ।

নৌকা বাইচ দেখার জন্য আড়িয়াল খাঁ নদীর দুই তীরে বিভিন্ন বয়সের হাজারও নারী-পুরুষ, বৃদ্ধ-শিশু ভিড় জমায়। বিকেলে শুরু হয় নৌকা বাইচ।

প্রতিযোগিতায় সবাইকে পিছে ফেলে নাজিরপুর অন্বেষা পাঠাগারের লাল দল বিজয়ী হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান মিঠু খান, উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, মুলাদী থানা পুলিশের ওসি মো. মতিউর রহমান প্রমুখ।

সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আনন্দ ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে বলে আয়োজকরা জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

আড়িয়াল খাঁ নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়

আপডেট টাইম : ১০:৩২:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০১৮