ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

বাংলাদেশি ক্রিকেটারকে গ্রেপ্তারের জন্য খুঁজছে পুলিশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০১৫
  • ৩৯৪ বার

জাতীয় দলের ক্রিকেটার শাহাদত হোসেন ও তার স্ত্রী গৃহকর্মী নির্যাতনের মামলায় আসামি হয়েছেন। রোববার মিরপুর থানায় গৃহকর্মী হারিয়ে গেছে জানিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন শাহাদত। জিডি করার কয়েক ঘণ্টা পর উদ্ধার ওই গৃহকর্মী পুলিশের কাছে অভিযোগ করেছেন, এই ক্রিকেটার ও তার স্ত্রী তার উপর নির্যাতন চালাতেন।

উদ্ধারকৃত গৃহকর্মীর নাম হ্যাপি। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

খন্দকার মোজাম্মেল হক নামে মিরপুরের এক বাসিন্দা বাদী হয়ে রবিবার দিবাগত রাতে মিরপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন। শাহাদাতকে গ্রেপ্তারের জন্য খুঁজছে পুলিশ।

মিরপুর থানার ওসি ভূইয়া মাহবুব হোসেন জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে, শাহাদাতকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

ওসি বলেন, “পল্লবীর সাংবাদিক কলোনি এলাকায় ওই গৃহপরিচারিকাকে পাওয়ার পর সাংবাদিক খন্দকার মোজ্জাম্মেল হক প্রথমে পল্লবী থানায় নিয়ে যান। সেখান থেকে তাকে মিরপুর থানায় আনা হলে তাকে ঢাকা মেডিকেলের ওসিসিতে পাঠিয়ে দেওয়া হয়।

মিরপুর মডেল থানার সহকারী উপপরিদর্শক সালাম বলেন, ক্রিকেটার শাহাদত আজ রবিবার দুপুরের দিকে থানায় এসে কাজের মেয়ে নিখোঁজ হওয়ার সাধারণ ডায়েরি করেছেন।

এ ব্যাপারে শাহাদত হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোন ধরে কেউ কথা বলেননি। একপর্যায়ে মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

বাংলাদেশি ক্রিকেটারকে গ্রেপ্তারের জন্য খুঁজছে পুলিশ

আপডেট টাইম : ১১:১২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০১৫