ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

রোহিঙ্গাদের নিয়ে সু চির কাছে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাপান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০১৮
  • ৩৯৭ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রথমবারের মতো রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের নেত্রী অং সান সু চির কাছে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাপান। আজ জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো মিয়ানমারের রাজধানী নেপিদুতে সু  চির সঙ্গে বৈঠকে এ উদ্বেগ প্রকাশ করেন।

জাপানের বার্তা সংস্থা কাইয়োদো জানিয়েছে, মিয়ানমার সফররত জাপানি পররাষ্ট্রমন্ত্রী আজ মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে জাপানি পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে তার সরকারের উদ্বেগের বিষয়টি জানিয়েছেন।

এদিকে, বাংলাদেশ থেকে যেসব রোহিঙ্গা মিয়ানমারে ফেরত যাবে তাদের সহায়তার জন্য জাপান ২৯ লাখ ৭০ হাজার মার্কিন ডলারের জরুরি ত্রান সহায়তার ঘোষণা দিয়েছে। আজ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

গত বছরের ২৪ আগস্ট রাখাইনে সেনা ও নিরাপত্তা বাহিনীর তল্লাশি চৌকিতে হামলা চালায় রোহিঙ্গা বিদ্রোহীরা। পরের দিন অর্থাৎ ২৫ আগস্ট থেকে সেনরা রোহিঙ্গা নিধন অভিযানে নামে। সেনাদের নির্যাতন, হত্যা ও ধর্ষণ থেকে বাঁচতে রোহিঙ্গারা দেশ ছেড়ে বাংলাদেশে পালিয়ে আসতে শুরু করে। এ পর্যন্ত প্রায় ৬ লাখ ৫০ হাজার রোহিঙ্গা বাংলাদশে আশ্রয় নিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

রোহিঙ্গাদের নিয়ে সু চির কাছে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাপান

আপডেট টাইম : ০৫:৫৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০১৮