ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

এক চলচ্চিত্রে তিন দশকের তিন তারকা আসছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০১৮
  • ৫৩৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ষাটের দশকের জনপ্রিয় অভিনেতা সোহেল রানা। আশির দশকের শুরুতে চলচ্চিত্রে পা রাখেন জনপ্রিয় চিত্রনায়িকা চম্পা। অন্যদিকে নব্বই দশকের শেষের দিকে চলচ্চিত্রে আসেন পপি। চলচ্চিত্রের পর্দা কাঁপানো তিন দশকের এই তিন তারকাকে চলচ্চিত্রের পর্দায় এখন খুব বেশি দেখা যায় না।

এবার এই তিন তারকাকে দেখা যাবে ‘যুদ্ধশিশু’ নামের একটি সিনেমায়। কথাশিল্পী ও কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মাসুদ আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘রৌদ্রবেলা ও ঝরাফুল’ অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে ‘যুদ্ধশিশু’ চলচ্চিত্রটি। এসএইচকে প্রোডাকশনের ব্যানারে ব্যতিক্রমী এ চলচ্চিত্রটি পরিচালনা করবেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত মিডিয়া ব্যক্তিত্ব শহীদুল হক খান।

সোহেল রানা, চম্পা, পপি ছাড়াও আরো অভিনয় করবেন নাসিম আনোয়ার, মঞ্জুর আলম ও নাদিম খান প্রমুখ। সংগীত পরিচালনা করবেন শেখ সাদী খান।

আগামীকাল সন্ধ্যায় রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে অনুষ্ঠিত হবে এ চলচ্চিত্রটির শুভ মহরত। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি হিসেবে থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফা জব্বার এবং বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত। সভাপতিত্ব করবেন সাবেক তথ্য সচিব সৈয়দ মাগুব মোর্শেদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

এক চলচ্চিত্রে তিন দশকের তিন তারকা আসছে

আপডেট টাইম : ০৫:৩৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০১৮