ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

প্রকাশ্যে ভাবে চলছে পাখি শিকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৯:০৬ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০১৮
  • ৩৯৫ বার

হাওর বার্তা ডেস্কঃ নীলফামারীর সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হুগলীপাড়া গ্রামের এক ব্যক্তির পাখি শিকার করা যেনো নিত্যদিনের ঘটনা। পাখিরা ডানা মেলে নীল আকাশে উড়তে ভালোবাসে। আর পাখিপ্রেমীরা সে দৃশ্য উপভোগের মাধ্যমে মনের আনন্দ খুঁজে ফিরে। অন্যদিকে পাখির মাংস দিয়ে আহার করে তৃপ্তি খুঁজে পান ওই ব্যক্তি।

পাখি শিকার রোধে দেশে আইন থাকলেও ওই ব্যক্তি আইনকানুনের তোয়াক্কা না করে দিব্যি পাখি শিকার করেন তিনি। তাই তিনি তার এলাকায় পাখি শিকারি হিসেবে পরিচিতি পেয়েছেন। পাখি শিকার যেনো তার কাছে এক ধরনের গৌরবগাথা বিজয়।

পাখি ও প্রকৃতি সংরক্ষণে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন সেতুবন্ধন ও এলাকার সচেতন মহল ‘বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন- ২০১২’ অনুযায়ী পাখি শিকারির সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।

সেতুবন্ধনের প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর হোসেন জানান, পাখি শিকার, হত্যা, আটক ও ক্রয়-বিক্রয় করলে সর্বোচ্চ শাস্তি দুই বছর কারাদণ্ড এবং দুই লাখ টাকা জরিমানার বিধান রয়েছে। পাখি প্রকৃতির বন্ধু। প্রকৃতিতে পাখির অবদান অনস্বীকার্য। কিন্তু কিছু মানুষ বুঝে না বুঝে নির্দ্বিধায় পাখি শিকার করছে। যার বিরূপ প্রভাব পড়ছে প্রকৃতিতে। তাই পাখি শিকার রোধে সর্বমহলে সচেতনতার পাশাপাশি আইনের সর্বোচ্চ প্রয়োগ করা উচিত বলে তিনি মনে করেন।

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বজলুর রশিদ জানান, এই পাখি শিকারি সম্পর্কে জেনেছি। খুব শীঘ্রই তাকে আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

প্রকাশ্যে ভাবে চলছে পাখি শিকার

আপডেট টাইম : ১২:১৯:০৬ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০১৮